বৃষ্টিতে ঢাবি ক্যাম্পাসে জলাবদ্ধতা, বিদ্যুৎবিহীন অনেক হল

২৭ মে ২০২৪, ০৮:০১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
ঘূর্ণিঝড়ে জলাবদ্ধ ক্যাম্পাস

ঘূর্ণিঝড়ে জলাবদ্ধ ক্যাম্পাস © টিডিসি ফটো

ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে টানা বৃষ্টিতে পানিবন্দি হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকটি হলসহ আশেপাশের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক। এছাড়াও ঝড়ে লোডশেডিং এর ফলে বিপাকে পড়েছেন আবাসিক কয়েকটি হলের শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, কার্জন ও কেন্দ্রীয় খেলার মাঠের পাশের সড়কে তীব্র জলাবদ্ধতা তৈরি হয়েছে। বাইরে জলাবদ্ধতা ও ভেতরে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু হল। এতে দুর্ভোগে পড়েছে হলগুলোর আবাসিক শিক্ষার্থীরা।

গতকাল রবিবার রাজধানীতে রাত থেকে এখন পর্যন্ত একটানা বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টিতে রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিসি চত্বর থেকে নীলক্ষেত রোড, শাহনেওয়াজ হোস্টেল, নিউমার্কেট এলাকায় পানি দেখা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলও এ জলাবদ্ধতায় আটকে আছে।

এছাড়াও সোমবার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শামসুন্নাহার হল, কবি সুফিয়া কামাল হল, কুয়েত মৈত্রী হল এর শিক্ষার্থীরা জানান, আবহাওয়ার এমন অবস্থায় বেশ কয়েকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে পুরো হল। যেখানে হলগুলোতে সাধারণত ১০ মিনিটের জন্যেও বিদ্যুৎ বিভ্রাট হয় না সেখানে এক ঘণ্টার অধিক সময় বিদ্যুৎ সংযোগ ছিলো না।

বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী রুহাব রহমান বলেন , আগামী ১ তারিখ আমার পরীক্ষা। দীর্ঘক্ষণ ধরে বিদ্যুৎ নেই। মোবাইলে চার্জ না থাকায় পড়তেও পারছি না। পরীক্ষার প্রস্তুতি নিতে পারছি না। সকাল থেকেই বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে। আর বাইরের রাস্তাগুলোতে জলাবদ্ধতা তো আছেই।

কবি সুফিয়া কামাল হলের হলের এক শিক্ষার্থী জানান, ঝড় হওয়ার পর থেকে পানির সাথে অনেক ময়লা আসছিলো। রান্না করতে অনেক সমস্যা হয়েছে। এছাড়াও বারবার লোডশেডিং তো আছেই। সবমিলিয়ে খুব অসুবিধা হচ্ছে আবাসিক শিক্ষার্থীদের।

স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী মাহমুদ বলেন, হলের বাইরে পানি জমে আছে। বিদ্যুৎ ও চলে যায় কিছুক্ষণ পর পর। মোবাইলে চার্জ না থাকাটা আরও বড় সমস্যা।

 
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9