২২ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২৬ মে ২০২৪, ০১:৩৬ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আসন্ন ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২২ দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে এ ছুটি।

রবিবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আগামী ৩০ মে থেকে ২০ জুন পর্যন্ত ২২ দিন ক্লাস ছুটি থাকবে। 

তবে গ্রীষ্মকালীন ছুটিতে অফিস বন্ধ থাকবে ৩০ মে  থেকে ৪ জুন পর্যন্ত মোট ৬ দিন। এছাড়া ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ১৩ জুন থেকে ২০ জুন পর্যন্ত মোট ৮ দিন অফিস বন্ধ থাকবে। ছুটি শেষে ২০ জুন থেকে ক্লাস ও অফিসের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে।

আরও পড়ুন: টানা ২৬ দিনের ছুটিতে শাবিপ্রবি, খোলা থাকবে হল

প্রসঙ্গত, পবিত্র ঈদুল আযহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মিশরের জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউট। সংস্থাটি বলেছে, আগামী ৭ জুন চলতি হিজরি সন ১৪৪৫ এর জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে আগামী ১৬ জুন (রবিবার) মধ্যপ্রাচ্যে ঈদুল আযহা উদযাপিত হতে পারে। 

 
‘স্যার’ বলা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া ‘ভয়ংকর’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9