জাহেদ উর রহমান

‘স্যার’ বলা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া ‘ভয়ংকর’

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ PM
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান © সংগৃহীত

‘স্যার’ বলা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া খুব ভয়ংকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ডাক্তার থেকে আনসার পর্যন্ত সরকারি কর্মকর্তাদের স্যার বলা নিয়ে সাংবাদিকের প্রশ্নে তিনি বলেছেন, ‘কেউ কাউকে ‘স্যার’ ডাকতে পারেন, এতে সমস্যা নেই। কিন্তু এটাকে একটা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এটা খুব ভয়ংকর।’

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাপ্তাহিত ব্রিফিংয়ে এসব কথা বলেছেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘আমরা অনেক আগে একটা সময় যখন নিউজগুলো ফলো করতাম, কোনো কোনো অফিসে গিয়ে ‘স্যার’ না বলার জন্য রিঅ্যাক্ট করা হয়েছে, এমন ঘটনাও দেখা গেছে। এগুলো একেবারে মন্ত্রণালয় পর্যায় পর্যন্ত ঘোষণা হয়েছে।’

আরও পড়ুন: আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা

তিনি আরও বলেন, ‘আমরা যেন এটা ইমপ্লিমেন্ট করতে পারি, সেই চেষ্টা করতে হবে। তবে একটা প্রসঙ্গে জানিয়ে রাখি, ধরুন ‘স্যার’ বলা যাবে না, আইন করলেন। দিনের শেষে যিনি দায়িত্বে আছেন, তিনি যদি ডিস্যাটিসফাইড থাকেন এবং আপনি বলছেন, তার সঙ্গে যদি তিনি সেবা না দেওয়াকে রিলেট করেন, সেটা কিন্তু থেকেই যাবে।’

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘এই যে আলাপটা হচ্ছে, আলাপটা হোক। আস্তে আস্তে মানসিকতা একটু পাল্টাক। এটা একটু পরিবর্তন হোক, আমি সেটাই আশা করি।’

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬