নজরুলের চেতনা ধারণ করে নিপীড়িতদের মুক্তির কথা ভাবতে হবে: ঢাবি উপাচার্য

২৫ মে ২০২৪, ১২:২১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ঢাবি উপাচার্য

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ঢাবি উপাচার্য © টিডিসি রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্যের কবি, অসাম্প্রদায়িক ও মানবতার কবি। তিনি মানুষের জন্য কবিতা ও গান লিখেছেন, মানুষের মুক্তির কথা বলেছেন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে উজ্জীবিত করেছেন অসাম্প্রদায়িক চেতনায়।

শনিবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে কবির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাবি উপাচার্য বলেন, নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম উপলব্ধি করে অসহায়, দরিদ্র, নির্যাতিত ও নিপীড়িত মানুষের মুক্তির কথা সকলকে ভাবতে হবে। তার মানবিক, অসাম্প্রদায়িক ও সাম্যবাদী চেতনা ধারণ করে বিশ্বের বিভিন্ন দেশে যে যুদ্ধবিগ্রহ চলছে, তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখতে হবে।

এসময় উপাচার্য অবরুদ্ধ ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিনে বিশেষ করে গাজায় ইসরায়েল যে হত্যাযজ্ঞ, বর্বরতা, নির্যাতন ও অমানবিক অপরাধ চালাচ্ছে, তা বন্ধ করে ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ সকালে অপরাজেয় বাংলার পাদদেশে থেকে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।

এসময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে কবির সমাধি প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনী খিলখিল কাজী।

বাংলা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা কাওসারের সঞ্চালনায় অনুষ্ঠানে একই বিভাগের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) ‘অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন। সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন।

কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9