চবির রাতের শাটলে নবজাতকের মরদেহ, উদ্ধার করল পুলিশ

২৫ মে ২০২৪, ০৮:২২ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
চবির শাটল ট্রেন

চবির শাটল ট্রেন © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাতের শাটলে একটি মৃত নবজাতক শিশু মরদেহ পাওয়া যায়। শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শাটল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নবজাতক শিশুটিকে রেখে ষোলশহর স্টেশনে নেমে যায় এক মহিলা।

রেলওয়ে পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয় শাটলের ২২০৪ নং বগিতে মরদেহটি পাওয়া যায়। বস্তায় আরও কিছু জিনিসের সাথে শিশুটি চাপা দেওয়া অবস্থায় ছিল। চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক অহিদুল আলম বলেন, শিশুটি বর্তমানে চট্টগ্রাম রেলওয়ের জিআরপিতে আছে। রেলওয়ে কর্তৃপক্ষ পুলিশি তদন্তের ব্যবস্থা নিচ্ছেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও প…
  • ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফরে মালয়েশিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশের জামাই’
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: বাকৃবি…
  • ০৫ আগস্ট ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ০৫ আগস্ট ২০২৬
জরাজীর্ণ টিনশেড ঘরে ঝুঁকি নিয়ে চলছে কোমলমতি শিক্ষার্থীদের প…
  • ০৫ আগস্ট ২০২৬
আওয়ামী লীগ ফেরাতে ‘চেষ্টারত শিক্ষকদের’ হুঁশিয়ারি দিল ঢাবি প…
  • ০৫ আগস্ট ২০২৬