সার্ক কালচারাল সেন্টারের উপ-পরিচালক হলেন জাবি অধ্যাপক

২৪ মে ২০২৪, ০৯:৩০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন

অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন © টিডিসি রিপোর্ট

শ্রীলঙ্কার কলম্বোয় অবস্থিত সার্ক কালচারাল সেন্টারের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন। শুক্রবার (২৪ মে) বিকালে অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন নিজেই এ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত মঙ্গলবার (২১ মে) সার্ক কালচারাল সেন্টারের এক বিজ্ঞপ্তিতে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকদার মো. জুলকারনাইন কলম্বোর সার্ক কালচারাল সেন্টারে আগামী ৩ বছরের জন্য উপ-পরিচালক (প্রোগ্রাম) হিসেবে নিয়োগ লাভ করেছেন। চলতি বছরের পহেলা আগস্ট থেকে তিনি সেখানে যোগদান করবেন। নেপালের কাঠমুন্ডু সার্ক সচিবালয় থেকে তিনি সরাসরি প্রতিযোগিতার মাধ্যমে এই পদের জন্য নির্বাচিত হন।

এ নিয়োগের মাধ্যমে তিনি সার্কের ডিডিপি হিসেবে দক্ষিণ এশিয়ায় সাংস্কৃতিক যোগাযোগ ও আন্তঃরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন বলেন, সার্কের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি করা এবং এই যোগাযোগের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য হবে। এটা সার্ক কালচারাল সেন্টারেরও মূল লক্ষ্য। সেখানে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আমি প্রতিনিধিত্ব করবো। এই অর্জন দেশের জন্যও গৌরবের।

২০০৯ সালে শ্রীলঙ্কার কলম্বোতে সার্ক কালচারাল সেন্টার (এসসিসি) প্রতিষ্ঠিত হয়। কেন্দ্রটি সাংস্কৃতিক সংহতি এবং আন্তঃসাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আঞ্চলিক ঐক্যের উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। একইসাথে সার্ক সংস্কৃতির অ্যাজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সুরক্ষার জন্যও অবদান রাখছে এই কেন্দ্র।

 
‘স্যার’ বলা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া ‘ভয়ংকর’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9