ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক চবি ছাত্রের আত্মহত্যা

২২ মে ২০২৪, ০৮:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মান্না দে (৩২)

মান্না দে (৩২) © সংগৃহীত

ফেসবুকে পোস্ট দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১০-১১ সেশনের সাবেক শিক্ষার্থী মান্না দে (৩২) আত্মহত্যা করেছেন। বুধবার (২২ মে) সদর থানার চন্দ্র দিঘলিয়া ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মান্না দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের পদার্থবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক। পরে তিনি গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস টেকনোলজির ক্র্যাফট ইনস্ট্রাক্টর পদে যোগ দেন।

মৃত্যুর আগে গতকাল মঙ্গলবার (২১ মে) রাতে মান্না দে মাইগ্রেনের ব্যথা নিয়ে তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, ‘প্রতিনিয়ত মস্তিষ্কের নিউরনের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। মাইগ্রেন এক অভিশাপের নাম। মাইগ্রেনের কাছে হেরে গেলাম। জীবনযুদ্ধে আমি পরাজিত।’

তার সহকর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক রুবেল গণমাধ্যমকে বলেন, ‘মান্না দে মেধাবী ছাত্রনেতা ছিলেন। সরকারি পরীক্ষায় কৃতকার্য হয়ে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস টেকনোলজির ক্র্যাফট ইনস্ট্রাক্টর পদে যোগ দেন। আজ জানতে পেরেছি, তিনি আত্মহত্যা করেছেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

গোপালগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ‘বুধবার দুপুরে সংবাদ পেয়ে গোপালগঞ্জ থানার চন্দ্র দিঘলিয়ায় একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে তার মরদেহটি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আপাতত মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

 
‘ফ্যাসিস্টের দেওয়া’ ভারত মনে রেখেছে বলেই ভয়ংকর জল্লাদকে কথা…
  • ০৫ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংক হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন এসএসসি-এইচ…
  • ০৫ আগস্ট ২০২৬
রাজনৈতিক দল নয়, ছাত্র-জনতার নেতৃত্বেই হাসিনার পতন ঘটেছে: ম…
  • ০৫ আগস্ট ২০২৬
অর্থ আত্মসাতের মামলায় বহিষ্কৃত জামায়াত নেতা গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে …
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬