দেশের কল্যাণে কর্মমুখী শিক্ষাগ্রহণ করতে হবে: প্রতিমন্ত্রী ওয়াদুদ দারা

২২ মে ২০২৪, ০৮:৩৪ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM
যুব ছায়া সংসদের অধিবেশন

যুব ছায়া সংসদের অধিবেশন © টিডিসি ফটো

দেশের কল্যাণে সবাইকে সমবেতভাবে কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে হবে বলে আহ্বান জানিয়েছেন পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা। সোমবার (২০মে) ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব আলী সিনেট ভবনে অনুষ্ঠিত চতুর্দশ যুব ছায়া সংসদের অধিবেশনে এই আহ্বান করেন তিনি। 

প্রতিমন্ত্রী দারা বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। এ দেশে কেউ এখন আর না খেয়ে মরে না। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না পড়ে থাকে, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে আমাদের সবাইকে সারা দেশে সমবায়ভিত্তিক কৃষিব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে নেতৃত্ব দেবেন এ দেশের যুবারা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, তরুণ-যুবা সবাইকে এই ছায়া সংসদে আমি বলব, তোমরা নীতি নৈতিকতার দিক থেকে সচেষ্ট থাকবে। সবসময় সৎ থাকতে হবে। তোমরাই আগামীর নায়ক। স্মার্ট বাংলাদেশ গঠনে তোমাদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশের মধ্যেই বঙ্গবন্ধুর সোনার বাংলার সোনার মাটিতে খাদ্যের ফলন বাড়াতে হবে। এভাবেই পুষ্টিমান নিশ্চিত হবে আগামীর প্রজন্মের। 

বিশেষ অতিথির বক্তব্যে ফেরদৌস আহমেদ বলেন, তরুণের শক্তি আজকে এই অধিবেশনের মাধ্যমে ফুটে উঠেছে। আমি এসব তরুণদের আহ্বান করবো বিশ্ববিদ্যালয় ও বাসার ছাদে পুষ্টি বাগান করতে। এতে নিরাপদ খাদ্য নিশ্চিত আমাদের জন্য কিছুটা হলেও সহজ হবে । 

অনিমা মুক্তি গমেজ এমপি বলেন, তরুণদের এই প্রাণবন্ত আলোচনা আমাকে মুগ্ধ করেছে। আমরা আজকে এই তরুণদের কাছ থেকে শক্তি নিয়ে গেলাম। যা বলব তা আজ তরুণদের মধ্য থেকে বেরিয়ে এসেছে।   

শহিদুল আলম এনডিসি বলেন, নীতি নির্ধারণী মহলের এই গুরুত্ব তরুণদের উৎসাহিত করবে। অতীতের তরুণদের মত বর্তমানের তরুণরাও অনেক বেশি এগিয়ে ও দূরদর্শী। খাদ্য অপচয় করার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বছরে তখন ২০ লক্ষ টন খাদ্য আমদানি করতে হবে না। এতে প্রয়োজন তরুণদের ব্যাপক অংশগ্রহণ। নিরাপদ খাদ্যের জন্য তরুণদের অবদান রাখা অনেক বেশি জরুরি। গ্রামের কৃষকদের থেকে ন্যায্য দামে কিনে বিক্রির মাধ্যমে তরুণদের খাদ্য বিপণনে অংশগ্রহণ করতে হবে।  

ছায়া অধিবেশনের সভাপতি শিশির কুমার শীল বলেন, তরুণদের এ ধরনের ছায়া অধিবেশনে নিয়মিত যুক্ত হওয়া উচিত। তরুণদের সামনে রয়েছে উন্নয়নের অংশীদার হওয়ার অবারিত সুযোগ। 

এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে বাংলাদেশ যুব ছায়া সংসদের স্পিকার আমান্না জাহান বিভার পরিচালনায় ১৪তম অধিবেশন শুরু হয়। আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশনকে সামনে রেখে দেশের ৩০০ টি আসন থেকে আগত যুব প্রতিনিধিরা বাংলাদেশ যুব ছায়া সংসদের ১৪তম অধিবেশনে তাদের মতামত, কর্মপরিকল্পনা ও সুপারিশ তুলে ধরেন। 

অনুষ্ঠানে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সাধারণ সম্পাদক শিশির কুমার শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ১০আসনের সংসদ সদস্য  ফেরদৌস আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের এমপি ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অনিমা মুক্তি গমেজ, খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহীদুল আলম এনডিসি, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব জাকির হোসেন আকন্দ, ও গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশন (গেইন) এর কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার ও পোর্টফলিও লিড মনিরুজ্জামান বিপুল, ইউসিবি, পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান। 

সেসময় তারা খাদ্য ব্যবস্থাপনায় যুববান্ধব বাজেট প্রণয়ন করা,টেকসই খাদ্য উৎপাদনে তরুণদের জন্য বিভিন্ন কৃষি বান্ধব কর্মশালা ও গবেষণা প্রণোদনা প্রদান করতে হবে, নিরাপদ ফলমূল ও শাকসবজি উৎপাদনে তরুণরা যাতে অংশ নিতে পারে তার জন্য যুব বান্ধব বাজেট প্রয়োজন, নিরাপদ খাদ্য নিশ্চিতে তরুণদের প্রশিক্ষণ প্রয়োজন,পরিবেশ দূষণ রোধে খাদ্য ব্যবস্থাপনায় যুব অংশগ্রহণ নিশ্চিত করতে সুনির্দিষ্ট বাজেট প্রণয়ন প্রয়োজন সহ ১০টি প্রস্তাব করেন। 

আয়োজনের সহ আয়োজক হিসেবে ছিল বিএসএএফই, পরিবেশবাদী সংগঠন ১টাকায় বৃক্ষরোপণ, সেরাক বাংলাদেশ, স্বপ্নছোয়া যুব সংগঠন, ইয়ুথ এসিম্ব্যালি।

জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন শেষ ৮ ফেব্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নিলাম ছাড়াই সেতু ভেঙে বাড়িতে নিলেন ইউপি চেয়ারম্যান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জবি ইউনিট ‘বি’ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ধর্মীয় মূল্যবোধ ও জুলাই চেতনা ধারণ না করায় সুনামগঞ্জে বিএনপ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তারেক-জুবাইদার বিবাহবার্ষিকী আজ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বুয়েটে ভর্তি কি নির্বাচনের আগে শুরু হবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬