স্মার্ট বাংলাদশ বিনির্মাণে স্মার্ট শিক্ষার বিকল্প নেই: চবি উপাচার্য

১৯ এপ্রিল ২০২৪, ০৬:০৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন প্রজন্মকে বিনির্মাণ করতে হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদশ। এ স্মার্ট বাংলাদশ গড়তে স্মার্ট শিক্ষার বিকল্প নেই বলে মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত ই-লার্নিং বিশেষজ্ঞ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. বদরুল হুদা খান-এর অনবদ্য গবেষণাগ্রন্থ 'স্মার্ট শিক্ষায় স্মার্ট বাংলাদশ' গবেষণাগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপাচার্য বলেন, স্মার্ট শিক্ষায় স্মার্ট বাংলাদশ' এর রচয়িতা ই- লার্নিং বিশেষজ্ঞ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. বদরুল হুদা খান তার এধরনের গবষণামূলক গ্রন্থ প্রকাশের জন্য ধন্যবাদ ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন প্রজন্মকেই বিনির্মাণ করতে হবে উন্নত সমৃদ্ধ 'স্মার্ট বাংলাদশ'। এ স্মার্ট বাংলাদশ গড়তে স্মার্ট শিক্ষার বিকল্প নেই।

'লাইফ লং লার্নিং' ও 'স্মার্ট শিক্ষা' ব্যবস্থা বাস্তবায়নে দেশ-বিদেশে থাকা বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, গবেষকসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান চবি উপাচার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম। এছাড়া  ৎঅনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন 'স্মার্ট শিক্ষায় স্মার্ট বাংলাদশ' গবেষণাগ্রন্থের রচয়িতা, ই-লার্নিং বিশেষজ্ঞ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. বদরুল হুদা খান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি উপ- উপাচার্য (একাডমিক) অধ্যাপক বেনু কুমার দে, চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, চবি ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোস্তফা আজাদ কামাল, দৈনিক আজাদীর সহযাগী সম্পাদক রাশেদ রউফ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক, ইঞ্জিনিয়ার আবদুর রশিদ ও বিশিষ্ট সংগঠক মাহফুজুর রহমান। 

বিশিষ্ট বাচিক শিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন শেরওয়ানী ফাউন্ডেশনের সদস্য সচিব লায়ন জাহাঙ্গীর মিঞা।

সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9