চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ PM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ PM
হাসপাতালে চিকিৎসাধীন দুই শিক্ষক

হাসপাতালে চিকিৎসাধীন দুই শিক্ষক © সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যালয়ের সুপেয় পানি সংরক্ষণের ড্রাম চুরির প্রতিবাদ করায় দুই শিক্ষককে লোহার রড ও দেশি অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এতে ৬০ নম্বর পরাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ ও সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সাতক্ষীরার ১৪ সেপ্টেম্বরের একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, বিদ্যালয়ের সুপেয় পানি সংরক্ষণের ড্রাম চুরির প্রতিবাদ করায় প্রধান শিক্ষক আবু হানিফ ও সহকারী শিক্ষক সিরাজুল ইসলামকে লোহার রড ও দেশি অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।

ঘটনার পর প্রধান শিক্ষক আবু হানিফ শ্যামনগর থানায় একটি এজাহার দাখিল করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের নাম ও হামলার বিস্তারিত কারণ সম্পর্কে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত ওই চিঠিতে দুই শিক্ষককে মারাত্মক জখম করার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরার জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানানো হয়েছে।

চিঠির অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগীয় উপপরিচালক, সাতক্ষীরার পুলিশ সুপার, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬