কিউএস বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে জায়গা হলো ঢাবির যে ৬ সাবজেক্টের

১৬ এপ্রিল ২০২৪, ০৫:৫৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM

© লোগো

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ২০২৪ বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে (QS World University Rankings by Subject 2024) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৬টি সাবজেক্ট স্থান পেয়েছে। এগুলো হচ্ছে- ইকোনোমিকস ও ইকোনোমেট্রিক্স, একাউন্টিং ও ফিন্যান্স, বিজনেস ও ম্যানেজমেন্ট স্ট্যাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, মেডিসিন এবং কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন সিস্টেমস।

বুধবার (১০ এপ্রিল) কিউএস তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে। এবারের র‍্যাঙ্কিংয়েও আলাদা দুটি ক্যাটাগরি করা হয়েছে। প্রধান বিষয় (ব্রড সাবজেক্ট এরিয়া) ক্যাটাগরিতে পাঁচটি বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে- ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, আর্টস অ্যান্ড হিউমেনিটিস, লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ও ন্যাচার সায়েন্স। এই ক্যাটাগরিতে দেশের শুধু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্থান পেয়েছে।

তাছাড়া নির্দিষ্ট বিষয় (স্পেসিফিক সাবজেক্ট) ক্যাটাগরিতে এবার ৫৫টি আলাদা আলাদা বিষয় রয়েছে। এই ক্যাটাগরিতে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি সাবজেক্ট।

সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরির একাউন্টিং ও ফিন্যান্স সাবজেক্টে ঢাবির অবস্থান ৩০১-৩৫০ এর মধ্যে আর বিজনেস এবং ম্যানেজমেন্ট স্ট্যাডিজ সাবজেক্টে ঢাবির অবস্থান ৩৫১-৪০০ এর মধ্যে। অন্যদিকে, ইকোনোমিকস ও ইকোনোমেট্রিক্স সাবজেক্টে ঢাবির অবস্থান ৩০১-৩৫০ এর মধ্যে 

ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরির এনভায়রনমেন্টাল সায়েন্স সাবজেক্টে ঢাবির অবস্থান ৫০১-৫২০ এর মধ্যে। লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ক্যাটাগরির মেডিসিন সাবজেক্টে ঢাবির অবস্থান ৬০১-৬৫০ এর মধ্যে আর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন সিস্টেম সাবজেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয় ৬০১-৬৫০ এর মধ্যে অবস্থান করছে।

এ বছর বিশ্বের ৯৫টি দেশের মোট ১ হাজার ৫৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ হাজার ৪০০টির বেশি একাডেমিক প্রোগ্রামের মর্যাদা ও গবেষণাকে বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে র‍্যাঙ্কিংয়ে স্থান দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিউএস র‍্যাঙ্কিং ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে ‘সেরা বিশ্ববিদ্যালয়ের’ তালিকা প্রকাশ করছিল; ২০১০ সালে আলাদা হয়ে যায় কিউএস। এরপর থেকে এককভাবেই র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে তারা। 

কিউএস বছরের বিভিন্ন সময়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং বাই সাবজেক্ট, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং রিজিয়নসহ একাধিক র‍্যাঙ্কিং প্রকাশ করে থাকে। কিউএসের প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাকে বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য র‍্যাংকিংগুলোর একটি মনে করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9