রাবির জনসংযোগ দপ্তরে প্রশাসকের দায়িত্ব পেলেন ড. প্রণব কুমার

১৬ এপ্রিল ২০২৪, ০৬:১২ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে

অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. তারিকুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়েছে, জনসংযোগ দপ্তরের বর্তমান প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বাংলাদেশ পাবালিক সার্ভিস কমিশনের সদস্য পদে নিয়োগ পাওয়ায় এবং তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ১৭ এপ্রিল পূর্বাহ্ন থেকে জনসংযোগ দপ্তরের প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো এবং লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে-কে ১৭ এপ্রিল হতে তিন বছরের জন্য জনসংযোগ দপ্তরের প্রশাসক নিয়োগ করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তিনি প্রতিমাসে পাঁচ হাজার টাকা মাত্র হারে সম্মানী পাবেন।

অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে রাজশাহী বাঘা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাজশাহী কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন। তিনি এম ফিল করেছেন নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয় থেকে এবং পিএইচডি করেছেন হংকং এর সিটি ইউনিভাসিটি থেকে। তিনি ২০১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি, ডেভেলপমেন্ট সোসিওলজি বিভাগের একজন সিনিয়র ফুলব্রাইট ফেলো ছিলেন। 

পান্ডের গবেষণার প্রধান ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে পাবলিক পলিসি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নেন্স এবং জেন্ডার স্টাডিজ। তার বই এর সখ্যা ১৪টি এবং গবেষণা প্রবন্ধ রয়েছে ৫০টি। তার প্রধান বই প্রকাশনার মধ্যে রয়েছে বাংলাদেশে নারীর রাজনৈতিক অংশগ্রহণ: প্রাতিষ্ঠানিক সংস্কার, অভিনেতা ও ফলাফল (২০১৩), এবং দক্ষিণ এশিয়ায় নারীর ক্ষমতায়ন: বাংলাদেশে এনজিও ইন্টারভেনশনস অ্যান্ড এজেন্সি বিল্ডিং (২০১৬)।

এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বিভাগের সভাপতি ও আইকিএসি এর অতিরিক্ত পরিচালক ছিলেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9