জাপান সফরে অধ্যাপক মাকসুদ কামাল, ঢাবি ভিসির রুটিন দায়িত্বে অধ্যাপক সামাদ

১৬ এপ্রিল ২০২৪, ০৫:১৯ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM

© জনসংযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ১১ দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ভিসির অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভিসির রুটিন দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) জাপানের কোবে বিশ্ববিদ্যালয়, কিউশু বিশ্ববিদ্যালয় এবং এহিমি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ঢাবি ভিসি এই সফর শুরু করেন। আগামী ২৬ এপ্রিল ভিসি দেশে ফিরবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

সফরকালে ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কোবে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন স্টাডিজে ‘ইন্টারন্যাশনাল ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক বেশকয়েকটি বক্তৃতা দেবেন। এছাড়া, ভিসি কোবে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এসময় ভিসি পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার এবং শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় নিয়ে মতবিনিময় করবেন। এছাড়া, ভিসি গ্রেট হানশিন-আওয়াজি আর্থকোয়েক মেমোরিয়াল ডিজাস্টার রিডাকশন অ্যান্ড হিউম্যান রিনোভেশন ইনস্টিটিউশন পরিদর্শন করবেন। পাশাপাশি এর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ব্যাপারে মতবিনিময় করবেন।

এই সফরে ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কিউশু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কিউশু বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাংস্কৃতিক বিনিময়সহ অন্যান্য কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করবেন। সফরে ভিসি কিউশু বিশ্ববিদ্যালয়ের বোর্ড মিটিংসহ বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া তিনি পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মতবিনিময় করবেন।

এছাড়াও, ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এহেমি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এহেমি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে মতবিনিময় করবেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9