রাবির ফেসবুক পেজের হদিস নেই, যা বলছে কর্তৃপক্ষ

১৫ এপ্রিল ২০২৪, ১২:৪০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
রাবির অফিসিয়াল ফেসবুক পেজ সকাল থেকে দেখা যাচ্ছে না

রাবির অফিসিয়াল ফেসবুক পেজ সকাল থেকে দেখা যাচ্ছে না © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসিয়াল ফেসবুক পেজ দেখা যাচ্ছে না। সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে পেজটি দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে পেজটি হ্যাক হয়নি জানিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘University of Rajshahi’ নামে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়নি। পেজের কিছু কাজ চলছে। কাজ শেষ হলে পেজটি ফের দৃশ্যমান হবে।

আরো পড়ুন: ৯২ দেশে স্প্যাইওয়ার হামলার আশঙ্কা, যে বার্তা দিল অ্যাপল

রাবির জনসংযোগ দপ্তরের ডেপুটি চিফ ইনফরমেশন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, চিন্তার কোনো কারণ নেই। আমাদের ফেসবুক পেজ ঠিক আছে। হ্যাক হয়নি। পেজের ওপর একটা কাজ চলছে। কাজটা এখন চলমান। কাজটা শেষ হলেই পেজটি আবারো দৃশ্যমান হবে।

চাঁদা না দেওয়ায় খাবার টেবিলেই কলেজ শিক্ষকদের মারধর ছাত্রদ…
  • ৩০ এপ্রিল ২০২৬
সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের ন…
  • ৩০ এপ্রিল ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬