চবি ছাত্রলীগের ১২ নেতার মামলা তুলে নেওয়া হচ্ছে

২৩ মার্চ ২০২৪, ১১:২৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
লোগো

লোগো © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের বাসভবন ও পরিবহন দপ্তরে ভাঙচুরের ঘটনায় করা দুটি মামলা প্রত্যাহারের আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুটি মামলায় ছাত্রলীগের ১২ জনকে আসামি করা হয়েছিল।

সংশ্লিষ্টরা বলছেন, ছাত্রলীগের চাপে পড়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার মঙ্গলবার তার দায়িত্বের শেষ দিনে মামলা দুটি মামলা প্রত্যাহারের নির্দেশ দেন। ভাঙচুরের ঘটনা তদন্ত করে দোষীদের খালাস দিলে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হবে বলে মনে করছেন তারা।

এর আগে মামলা তুলে নিতে ছাত্রলীগের বিভিন্ন উপ-গ্রুপের নেতাকর্মীরা স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে কাজ না হওয়ায় অধ্যাপক শিরীণ আখতার ও মামলার দুই বাদীকে সরাসরি হুমকি প্রদান করে ছাত্রলীগ। এমনকি গত মঙ্গলবার শেষ কর্মদিবসেও মামলা তুলে নিতে উপাচার্যকে চাপ প্রয়োগ করেন তারা।

এ বিষয়ে চবি প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মীরা অনেক আগে থেকেই এই মামলা প্রত্যাহারের জন্য হুমকি ও চাপ দিচ্ছিল। শেষ দিনে তারা জোর এটি আদায় করে নিয়েছে। মামলা তুলে না নিলে ছাত্রলীগ নেতাকর্মীরা আরও ঝামেলা করবে। তাই আমি বাধ্য হয়ে এই নির্দেশনা দিয়েছি।’

জানা গেছে, যে ১২ জনের নাম মামলা থেকে প্রত্যাহারের আবেদন করা হয়েছে তাদের মধ্যে চবি ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ সিক্সটিনাইনের অনুসারী ছয়জন হলেন সৌরভ ভূঁইয়া, অনিরুদ্ধ বিশ্বাস, আনিসুর রহমান, মো. রিয়াদ হাসান রাব্বি, মো. নাসির উদ্দিন মো. সিফাত উল্লাহ ও শফিকুল ইসলাম। অন্যদিকে সিএফসি গ্রুপের অনুসারী চারজন হলেন- শাকিল হোসেন আইমুন, দীপন বণিক দীপ্ত, মো. আজিমুজ্জামান ও নুর মোহাম্মদ মান্না।

প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9