ঢাবিতে গণিত অলিম্পিয়াড ও সুডোকুতে পুরস্কার জিতলেন ১৩ শিক্ষার্থী

০৯ মার্চ ২০২৪, ০২:১৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
ঢাবিতে গণিত অলিম্পিয়াড ও সুডোকুতে পুরস্কারজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা

ঢাবিতে গণিত অলিম্পিয়াড ও সুডোকুতে পুরস্কারজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা © সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘৮ম নারী গণিত অলিম্পিয়াড-২০২৪’ শেষ হয়েছে। বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিক্স অলিম্পিয়াড কমিটির উদ্যোগে অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠান শুক্রবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গণিত অলিম্পিয়াডে ১০জন শিক্ষার্থী পুরস্কার জয় করেছেন। এ ছাড়া সুডোকু প্রতিযোগিতায় তিনজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিশেষ অতিথি ছিলেন। 

আরো পড়ুন: লাইব্রেরিতে মারামারি করেন ঢাবি ছাত্রীরা, জবি ছাত্রীরা কিচেনে

বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ। 

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬