ঢাবিতে হতে যাচ্ছে বসন্ত উৎসব ১৪৩০

০৮ মার্চ ২০২৪, ০৭:৩৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM

ঋতুরাজ বসন্তকে ভিন্ন আঙ্গিকে উদ্‌যাপন করতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বসন্ত উৎসব ১৪৩০।’

শুক্রবার (৮ মার্চ) বিকেল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক প্রেস কনফারেন্সে জানানো হয়, আগামী রোববার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী সকাল ১০টায় গ্রামীণ মেলা উদ্বোধন করা হবে, দুপুর ৩ টায় আলোচনা সভা, গুণীজন সম্মাননা, ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন ও শোভাযাত্রা, বিকাল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা, সন্ধ্যা ৭.৪৫ মিনিটে প্রখ্যাত ব্যান্ড দলগুলোর কনসার্ট এবং রাতের পৌনে ১০ টায় বসন্ত উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে।

দিনব্যাপী এই আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে গ্রামীণ লোকজ মেলা এবং তারকা শিল্পীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা। গ্রামীণ মেলায় পোশাক, অলংকার ও খাবারের স্টলের পাশাপাশি থাকছে নাগরদোলা, বানর নাচ, সাপের খেলা, পুতুল নাচ, বায়োস্কোপ, মোরগ লড়াই, পুঁথিপাঠ, কীর্তন, টিয়া পাখির সাহায্যে ভাগ্যগণনাসহ ঐতিহ্যবাহী গ্রামীণ লৌকিক সংস্কৃতির বাহারি সব আয়োজন। মূলত এক টুকরো গ্রামবাংলাকে ঢাকা শহরের বুকে নিয়ে আসাই এই আয়োজনের মূল লক্ষ্য।

দুপুর ৩ টায় আলোচনা ও গুণীজন সম্মাননা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি। উদ্বোধক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে গুণীজন সম্মাননা গ্রহণ করবেন সঙ্গীতশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রফিকুল আলম, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নিপা, সঙ্গীতশিল্পী আবিদা সুলতানা এবং অভিনয়শিল্পী ডা. এজাজুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) উপদেষ্টা অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ এবং অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক। অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর এবং ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা’ বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।

আলোচনা সভা শেষে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এরপর থাকবে কনসার্টে জনপ্রিয় ব্যান্ড ‘এভয়েডরাফা’ ও ‘কৃষ্ণপক্ষ’র সঙ্গীত পরিবেশনা।

এই প্রসঙ্গে সংগঠনের সভাপতি দেবজ্যোতি বিশ্বাস ও সাধারণ সম্পাদক কে এম তানভীরুল হক বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বরাবরই দেশীয় সংস্কৃতিকে ধারণ ও লালন করতে তৎপর। তারই অন্যতম উদাহরণ আমাদের এই বসন্ত উৎসব। তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে একীভূত করার আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, এই আয়োজনে ফটোগ্রাফি ও ভিডিয়োগ্রাফি পার্টনার হিসেবে থাকছে ব্রাইডাল হারমোনি। এছাড়া অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে যমুনা টেলিভিশন, দীপ্ত টিভি, চ্যানেল আই, সময় সংবাদ, এনটিভি, গ্লোবাল টেলিভিশন, নেক্সাস টিভি, ইত্তেফাক, প্রতিদিনের বাংলাদেশ, ডিবিসি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, আজকের পত্রিকা, বিজয় টিভি ও রেডিও বাংলা।

বহিষ্কারের পর নয়াপল্টনে নিজের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নে…
  • ২৯ মার্চ ২০২৬
বিমানের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ…
  • ২৯ মার্চ ২০২৬
গুচ্ছের ‘সি’ ইউনিটের ফলাফল নিয়ে সবশেষ যা জানা গেল
  • ২৯ মার্চ ২০২৬
ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ—বললেন, ‘আমরা রাজা…
  • ২৯ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে তৃতীয়
  • ২৯ মার্চ ২০২৬
সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence