ঢাবি ও কিউশু বিশ্ববিদ্যালয়ের যৌথ শিক্ষা-গবেষণা নিয়ে আলোচনা

০৭ মার্চ ২০২৪, ০২:১১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল © সংগৃহীত

জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক আকিরা হারাতার নেতৃত্বে ১১-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে সাক্ষাৎ করেছে। বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় তাঁর বাসভবনের কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। এ সময় যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে।

প্রতিনিধিদলের সদস্যের মধ্যে ছিলেন- কিউশু বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক শুজি শিমিজু, অধ্যাপক তোমোহিকো আকাহোশি, অধ্যাপক কাজুও আছাহিরো এবং অধ্যাপক সাহা বিদ্যুৎ বরণ।ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কিউশু বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। তাঁরা উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। উভয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সেমিনার এবং কর্মশালা আয়োজনের ব্যাপারেও বৈঠকে ফলপ্রসূ আলোচনা করা হয়।  

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সঙ্গে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণে গভীর আগ্রহ প্রকাশ করায় কিউশু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানান।

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9