রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু আজ, আসনপ্রতি ৪৭ ভর্তিচ্ছু

০৫ মার্চ ২০২৪, ০৭:৫৪ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু আ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু আ © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে তিনদিনের ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে আজ। এ বছর এই ইউনিটটিতে ১ হাজার ৫৯৭টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৬ হাজার ৩৫৪ জন ভর্তিচ্ছু। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৪৭ জন ভর্তিচ্ছু।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হবে তিন দিনব্যাপি ভর্তিযুদ্ধের প্রথম দিনের কার্যক্রম। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চার শিফটের এই ভর্তি পরীক্ষার প্রথম শিফট সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে সকাল ১০টায়। এরপর দ্বিতীয় শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হবে শেষ হবে বেলা ১২টায়। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায় এবং সর্বশেষ চতুর্থ শিফটের পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষার সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব কিছু ঠিক থাকলে আশা করছি সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবেই ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারব। যেকোনো জালিয়াতি ঠেকাতে প্রক্টরিয়াল বডি সর্বদা তৎপর রয়েছে৷ এছাড়া ভ্রাম্যমাণ আদালত, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সন্দেহভাজনদের সার্বক্ষণিক নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

আগামীকাল বুধবার (৬ মার্চ) কলা অনুষদভুক্ত 'এ' ইউনিট ও (৭ মার্চ) ব্যবসায় অনুষদভুক্ত 'বি' ইউনিটেট ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা।

এ বছর বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৩৮টি এবং কোটা বাদে আসন সংখ্যা ৩ হাজার ৯০৪টি। এই আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। 'এ' ইউনিটে ৭৪ হাজার ৭৮৫টি, 'বি' ইউনিটে ৩৪ হাজার ৫৪১টি এবং 'সি' ইউনিটে ৭৬ হাজার ৩৫৪টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়েছে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ৯৭৭টি। 

এর মধ্যে পুরুষ আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ৪৫৬টি এবং নারী আবেদনকারীর সংখ্যা ৬৪ হাজার ৫২১টি। তবে কোটা বাদে আবেদনকারীর সংখ্যা 'এ' ইউনিটে ৬৯ হাজার ৫২৭টি, 'বি' ইউনিটে ৩২ হাজার ৬১৪টি এবং 'সি' ইউনিটে ৭০ হাজার ৯৭৬টি।

‘স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি দমন না করেন, জাতি আপনাকে দমন ক…
  • ১০ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী…
  • ১০ জুন ২০২৬
বিইউবিটিতে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান
  • ১০ জুন ২০২৬
কেউ ৯৭ টাকায়, কেউ ৯৯ টাকায়; মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে
  • ১০ জুন ২০২৬
নেত্রকোনায় দুই ভুয়া চিকিৎসককে জরিমানা 
  • ১০ জুন ২০২৬
বুয়েট-১৭ এর সহকারী প্রকৌশলী মেহেদীর ওপর সিবিএ বিএনপিপন্থী …
  • ১০ জুন ২০২৬
×