চবিতে হোপস এর নতুন কমিটি

০৪ মার্চ ২০২৪, ০৮:২০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM
মো. ফয়সাল মিয়া ও তাওহিদা মাহমুদ আরিয়ান

মো. ফয়সাল মিয়া ও তাওহিদা মাহমুদ আরিয়ান © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাউস অব পলিটিক্যাল সায়েন্স(হোপস)-র আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. ফয়সাল মিয়া ও একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাওহিদা মাহমুদ আরিয়ানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) হোপসের সভাপতি মো. ফয়সাল মিয়া ও সাধারণ সম্পাদক তাওহিদা মাহমুদ আরিয়ান কে নির্বাচন কমিশন কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগের কমিটির হোপসের সদ্য সাবেক সভাপতি আবু নাসের মোল্লা ও সাধারণ সম্পাদক জেবা হুমায়রা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটিতে সহ-সভাপতি জাহিদুল ইসলাম, আবু নাঈমকে যুগ্ম-সাধারণ সম্পাদক, আহাম্মেদ মেহেদীকে সাংগঠনিক সম্পাদক ও রিফাহ নানজীবা প্রমিকে যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এসময় তাদের আগামী দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়।

সংগঠনের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. ফয়সাল মিয়া বলেন, ‘চবির ঐতিহ্যবাহী রাজনীতি বিজ্ঞান বিভাগের একমাত্র সংগঠন হোপসকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।পাশাপাশি সংগঠনের উত্তরোত্তর উন্নয়নে সবার সার্বিক সহযোগিতা কাম্য।’

সাধারণ সম্পাদক তাওহিদা মাহমুদ আরিয়ান বলেন, ‘নেতৃত্ব নামক গুণকে শান দেয়ার নিমিত্তে হোপসের দীর্ঘ এক বছর একনিষ্ঠভাবে কাজ করে যেতে চাই।’

উল্লেখ্য, ‘আমরা নেতৃত্ব চর্চা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২১ সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত হয় হোপস। তরুণ প্রজন্মকে ক্যারিয়ার ভিত্তিক পরামর্শ প্রদান, বিভিন্ন সভা,সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9