ঢাকা বিশ্ববিদ্যালয়

সাংবাদিকতা বিভাগে ব্যক্তিগত আক্রোশে ফলে ধস, অভিযোগ তদন্তে কমিটি

০৩ মার্চ ২০২৪, ১০:০২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে স্নাতকোত্তর ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের করা ফলে ধস নামানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আন্দোলনেও নেমেছিল শিক্ষার্থীরা। এবার সে অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট। 

রবিবার (৩ মার্চ) সন্ধ্যা থেকে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন এক সিন্ডিকেট সদস্য। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সিন্ডিকেট সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন বলেন, শিক্ষার্থীদের অভিযোগ ছিল অধ্যাপক নাদির জুনাইদ ব্যক্তিগত আক্রোশের ফলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের ফলাফলে ধস নামিয়ে দিয়েছেন। এ অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। 

তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিক্ষা অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের নেতৃত্বে অন্য দুজন সদস্য হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ এবং  বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী।

এর আগে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ব্যক্তিগত আক্রোশে ফলাফলে ধস নামিয়ে দেন এমন অভিযোগ তুলে আন্দোলন শুরু করে ১২ ব্যাচের শিক্ষার্থীরা। পরবর্তীতে যৌন নিপীড়নের অভিযোগ উঠলে পুরো বিভাগের আন্দোলন আরও তীব্র হয়। পরবর্তীতে তাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9