‘জীবিকার তাগিদে অন্য ভাষা রপ্ত, দখল হারায় নিজের ভাষা’

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
ঢাবিতে ‘সমকালে বাংলাদেশে ভাষা-চর্চা’ সেমিনারে অংশগ্রহণকারীরা

ঢাবিতে ‘সমকালে বাংলাদেশে ভাষা-চর্চা’ সেমিনারে অংশগ্রহণকারীরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ভাষার ওপর বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাব তুলে ধরে বলেন, মানুষ জীবন ও জীবিকার তাগিদে অন্যভাষা রপ্ত করে এবং ধীরে ধীরে নিজের ভাষার উপর দখল হারিয়ে ফেলে। নিজের মাতৃভাষা প্রসারিত করতে হলে শুদ্ধ ভাষা চর্চার সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন। 

বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘সমকালে বাংলাদেশে ভাষা-চর্চা’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে এ সেমিনার উদ্বোধন করে এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ঝুঁকিপূর্ণ ভাষাগুলোকে সংরক্ষণের জন্য সেগুলোর ডিজিটালাইজেশন, ভাষানীতি প্রণয়ন এবং আন্তর্জাতিক ব্যাপ্তি আরও বৃদ্ধি করতে হবে। মাতৃভাষা চর্চা ও প্রসারে সমন্বিতভাবে কাজ করার জন্য শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্টদের প্রতি উপাচার্য আহবান জানান।

আরো পড়ুন: বাবা ছিলেন প্রশাসন ক্যাডার, পুলিশ হলেন ছেলে

ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এবং সেমিনারের আহবায়ক অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান বক্তব্য দেন।

উল্লেখ্য, দিনব্যাপী এ সেমিনারে তিনটি অধিবেশনে দেশ-বিদেশের স্বনামধন্য ভাষাবিজ্ঞানীরা প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি
  • ০৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসল…
  • ০৬ আগস্ট ২০২৬
মোজতবা খামেনিকে নিয়ে গুঞ্জনের মাঝেই মুখ খুললেন ইরানের প্রেস…
  • ০৬ আগস্ট ২০২৬
সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয়…
  • ০৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেয়েছে নির্বাচন কমিশন
  • ০৬ আগস্ট ২০২৬