ঢাবিতে ক্যান্টিন মালিকের দাড়ি ছিঁড়ে ছাত্রলীগ নেতা বহিষ্কার

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
অভিযুক্ত ছাত্রলীগ নেতা অভি ও ক্যান্টিন মালিক ফাহিম

অভিযুক্ত ছাত্রলীগ নেতা অভি ও ক্যান্টিন মালিক ফাহিম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলের ক্যান্টিনে পাওনা টাকা চাওয়ায় ক্যান্টিন মালিককে মারধর ও টেনে দাঁড়ি ছিড়ে ফেলার অভিযোগ উঠে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আরাফাত হোসেন অভি সূর্যসেন হলের সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় তাকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়। জানা যায়, অভি ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী

ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরাফাত হোসেন অভি (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাস্টারদা সূর্যসেন হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়) কে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।’

আরও পড়ুন: বকেয়া টাকা চাওয়ায় ঢাবিতে ক্যান্টিন মালিকের দাড়ি ছিঁড়লেন ছাত্রলীগ নেতা

এর আগে, সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে হলের ক্যান্টিনে বকেয়া টাকা চাওয়ায় ক্যান্টিন মালিকের দাড়ি ছিঁড়ে ফেলেন— একই সঙ্গে ক্যান্টিনের ম্যানেজার মো. মনিরকে মারধর করেন অভি। এই ঘটনায় ভুক্তভোগী ক্যান্টিন মালিক মো. ফাহিম হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন।

অভিযোগের বিষয়ে মো. ফাহিম বলেন, দুপুরে আমি ক্যাশে বসা ছিলাম। এমন সময় অভি এসে আমার কাছে খাবার চান। আমি খাবার দিলাম এবং আগের বাকি ২ হাজার ৬৫০ টাকা তার কাছে চাওয়ায় তিনি আমার ওপর রাগ দেখিয়ে হামলা করে বসেন। আমার শরীরে হাত তোলেন এবং আমাকেসহ আমার ম্যানেজারকে দুই দফা মারধর করেন। এ সময় তিনি আমার দাড়ি, শার্ট, লুঙ্গি, গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলেন। আমি নিরুপায় হয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে যাই এবং হলের ছাত্রদের কাছে আশ্রয় নিই।

শহীদ ওয়াসিম আকরামের পরিবারের কাছে গেল এনসিপির ঈদ উপহার
  • ২১ মার্চ ২০২৬
জাল ফেলা নিষেধ, ঈদ আনন্দ নেই মেঘনা পাড়ের শতাধিক ভাসমান জেলে…
  • ২১ মার্চ ২০২৬
দূর দেশে ঈদের অনুভূতি: ব্যস্ততার মাঝেও স্মৃতিতে রঙিন উৎসব
  • ২১ মার্চ ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঈদের দিনে ঢাকার অবস্থান কত?
  • ২১ মার্চ ২০২৬
১০০ একর জমি দখল করে ‘এসপি গরুর খামার’, দুদকের অনুসন্ধান শুরু
  • ২১ মার্চ ২০২৬
বৈরী আবহাওয়ার মধ্যেও গোপালগঞ্জে ঈদের আনন্দে ভাটা নেই
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence