বকেয়া টাকা চাওয়ায় ঢাবিতে ক্যান্টিন মালিকের দাড়ি ছিঁড়লেন ছাত্রলীগ নেতা

১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
অভিযুক্ত ছাত্রলীগ নেতা অভি ও ক্যান্টিন মালিক ফাহিম

অভিযুক্ত ছাত্রলীগ নেতা অভি ও ক্যান্টিন মালিক ফাহিম © সংগৃহীত

বকেয়া টাকা চাওয়ায় ক্যান্টিন মালিকের দাড়ি ছিঁড়ে ফেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসাইন অভি। একই সঙ্গে ক্যান্টিনের ম্যানেজার মো. মনিরকে মারধর করেন এই নেতা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে হলের ক্যান্টিনে এই ঘটনা ঘটেছে। পরে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ক্যান্টিন মালিক মো. ফাহিম। অভিযুক্ত অভি ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ঘনিষ্ঠ বলে পরিচিত।

অভিযোগ বিষয়ে মো. ফাহিম বলেন, দুপুরে আমি ক্যাশে বসা ছিলাম। এমন সময় অভি এসে আমার কাছে খাবার চান। আমি খাবার দিলাম এবং আগের বাকি ২ হাজার ৬৫০ টাকা তার কাছে চাওয়ায় তিনি আমার ওপর রাগ দেখিয়ে হামলা করে বসেন। আমার শরীরে হাত তোলেন এবং আমাকেসহ আমার ম্যানেজারকে দুই দফা মারধর করেন। এ সময় তিনি আমার দাড়ি, শার্ট, লুঙ্গি, গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলেন। আমি নিরুপায় হয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে যাই এবং হলের ছাত্রদের কাছে আশ্রয় নিই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এর আগে তিনবার তার কাছে টাকা চাওয়ায় তাকে রুমে ডেকে নিয়ে বিভিন্নভাবে হুমকি দেন বলেন জানান ফাহিম।

অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা অভি বলেন, আমি দুপুরে খাবার খেতে ক্যান্টিনে যাই। তখন ক্যান্টিন মালিক বকেয়া টাকা চাইলে আমি বলি, আমার বিকাশে সমস্যা, টাকা তুলতে পারছি না। কিন্তু সে (ফাহিম) সেটা মানেনি। একপর্যায়ে হাতাহাতি হলে তাঁর দাড়িতে হাত লেগে যায় এবং দাড়ি ছিঁড়ে যায়। সে আমাকে প্রথমে ধাক্কা দেয়।

ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, অভি যদি দোষী হয়, তাহলে তার শাস্তি হবে। পাশাপাশি ভুক্তভোগী যদি আমাদের জানায়, তাহলে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া বলেন, এই ঘটনার বিষয়ে অবগত হয়েছি। তদন্ত কমিটি করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কমিটিকে বলা হবে।

জাল ফেলা নিষেধ, ঈদ আনন্দ নেই মেঘনা পাড়ের শতাধিক ভাসমান জেলে…
  • ২১ মার্চ ২০২৬
দূর দেশে ঈদের অনুভূতি: ব্যস্ততার মাঝেও স্মৃতিতে রঙিন উৎসব
  • ২১ মার্চ ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঈদের দিনে ঢাকার অবস্থান কত?
  • ২১ মার্চ ২০২৬
১০০ একর জমি দখল করে ‘এসপি গরুর খামার’, দুদকের অনুসন্ধান শুরু
  • ২১ মার্চ ২০২৬
বৈরী আবহাওয়ার মধ্যেও গোপালগঞ্জে ঈদের আনন্দে ভাটা নেই
  • ২১ মার্চ ২০২৬
পরিবার নয়, দায়িত্বেই কাটে পুলিশের ঈদ
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence