ঢাবি ক্রিকেট টিমের ওপর রাবির হামলা, কড়া প্রতিবাদে যা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়

১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
হামলায় আহত ঢাবির কয়েকজন

হামলায় আহত ঢাবির কয়েকজন © সংগৃহীত

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্রিকেট টিমের ওপর হামলা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একদল শিক্ষার্থী। এ ঘটনায় ঢাবির অন্তত ৬ খেলোয়াড় আহত হয়েছেন জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। এসময় ম্যাচ পণ্ড হয়ে গেলে আলোক স্বল্পতার কারণ দেখিয়ে খেলাটি স্থগিত করে ও পরে উভয় দল ঢাবি ও রাবিকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করে ম্যাচ রেফারি।

এদিকে, ঢাবি ক্রিকেট টিমের ওপর হামলার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় চলাকালীন সময়ে মাঠে রাবি শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিমের খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলা চালায় বলে জানা গেছে।

আরও পড়ুন: ফাইনাল ম্যাচে হামলা, পণ্ডর পর ঢাবি-রাবিকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ ধরনের হামলা অখেলোয়াড়সুলভ এবং অনাকাঙ্ক্ষিত। আয়োজনকারী বিশ্ববিদ্যালয় হিসেবে পূর্ব থেকেই বিশেষ সতর্কতা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব ছিল। স্বাগতিক ভেন্যু হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উচিত ছিল প্রতিপক্ষ টিমকে সম্মান দেখানো এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় গভীর উদ্বেগ, ক্ষোভ, প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছে।

আরও পড়ুন: রাবির খেলার মাঠে ঢাবির ক্রিকেট টিমের ওপর হামলা, আহত ৬

অতীতেও রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ধরনের প্রতিযোগিতার সুষ্ঠু আয়োজনে ব্যর্থতার পরিচয় দেয় এবং এর ফলে তখনও অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়— বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

ঢাবির শারীরিক শিক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগে তারা এসে আমাদের এখানে খেলে গেছে কোনো ঝামেলা হয়নি আমরাও সেই বিশ্বাসে সেখানে আমাদের খেলোয়াড়দের পাঠিয়েছিলাম। কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রাখতে পারেননি। খেলা শুরুর আগে রাবি উপাচার্য আমাদেরকে আশ্বস্ত করেছিলেন কোনো ঝামেলা হবে না কিন্তু যখন তারা দেখলো আমাদের টিম জিতে যাচ্ছে তখন আমাদের ওপর তাদের শিক্ষার্থীরা হামলা করে।

তিনি আরও বলেন, ঢাবির মাননীয় উপাচার্য রাবি উপাচার্যকে ফোন করে ভদ্র ভাষায় যতটুকু বলা সম্ভব বলেছেন এবং আমাদের শিক্ষার্থীদেরকে বলেছেন পুলিশ পাহারায় ক্যাম্পাসে চলে আসতে। আর ধরনের টুর্নামেন্টে ঢাবি শিক্ষার্থীরা আর বাইরে যাবে না।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9