জাতীয় দ্বাদশ ভাষা বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক রাবি শিক্ষার্থী সিফাত

১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM

© সংগৃহীত

গত ৯-১০ ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে জাতীয় ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় ৩২টি দলের ৯৬ জন বিতার্কিকের মধ্যে সেরা বিতার্কিক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সিফাত হোসেন। তিনি রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশনের (রুডো) সভাপতির দায়িত্বে আছেন।

এছাড়াও ২০২৩ সালে জাতীয় পর্যায়ে রুডোর হয়ে রাবির প্রতিনিধিত্ব করে বিভিন্ন প্রতিযোগিতায় চারটি 'টুর্নামেন্ট সেরা ট্রফি' অর্জন করেন তিনি। সেগুলো হলো BRUDA IV 2023, FDF IV 2023, EDC IV 2023(DU), BETS IV 2023 (DU)।

এ প্রতিযোগিতার আয়োজক ছিল ঢাবির অমর একুশে হল ডিবেটিং ক্লাব। এতে স্কুল-কলেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশব্যাপী ৩২টি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়।

এই বিষয়ে সিফাত হোসেন বলেন, ব্যক্তিগত অর্জন ছাপিয়ে দলগত সাফল্যের মাধ্যমে রাবিকে শ্রেষ্ঠত্ব এনে দেওয়াই আমার লক্ষ্য।  যখন বিতর্কের মঞ্চে রাবিকে প্রতিনিধিত্ব করি তখন মনে হয়, এই মতিহারের সবুজ চত্বরের প্রতিটি মানুষ আমার পাশে আছেন। এই দায়িত্বের জায়গাটা একইসাথে ভালোবাসা এবং শ্রদ্ধার। বিতর্ক নামক শিল্পের মাধ্যমে রাবির প্রতিনিধিত্ব করা সত্যিই গৌরবের। রুডো সবসময় রাবির মুকুটে সফলতার পালক যুক্ত করতে বদ্ধপরিকর। 

ট্যাগ: রাবি
ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতা…
  • ০৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্যের সংস্কৃতি নষ্ট হতে দেওয়া যাবে…
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজো…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি শুরু করতে টেলিটক চেয়ারম্যানের কাছে পাসওয়ার্…
  • ০৬ আগস্ট ২০২৬
বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থ…
  • ০৬ আগস্ট ২০২৬
৬ মাস নিষিদ্ধ হতে পারেন নেইমার
  • ০৬ আগস্ট ২০২৬