ঢাকা বিশ্ববিদ্যালয়

অধ্যাপক নাদিরের বিচার ছাড়া ক্লাসে যাবেন না সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা

১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৮ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
অধ্যাপক নাদির জুনাইদ

অধ্যাপক নাদির জুনাইদ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে ক্লাস, পরীক্ষা ও সকল একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন পাঁচ ব্যাচের শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ বিচারের দাবি জানিয়েছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিভাগের ১৩তম, ১৪তম, ১৫তম, ১৬তম ও ১৭তম ব্যাচের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দ্যা ডেইলি ক্যাম্পাসকে তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

১৩তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম ব্যাচ থেকে শিক্ষায়তনের সকল ক্লাস-পরীক্ষা তথা একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা করছি। বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে আনীত যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগের সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে অংশগ্রহণ করছি না।

১৪তম ব্যাচের পক্ষে শিক্ষার্থীরা বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম ব্যাচ সকল ধরনের যৌন সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার। সম্প্রতি বিভাগের অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত আমরা ১১ ফেব্রুয়ারি থেকে সকল একাডেমিক কার্যক্রম বর্জন করছি।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১৫তম, ১৬তম ও ১৭তম ব্যাচের শিক্ষার্থীরা তদের নিজেদের অবস্থান তুলে ধরেন। ১৭তম ব্যাচের শিক্ষার্থীরা বলেন, আমরা সত্যের পক্ষে, সুন্দরের পক্ষে। আমরা প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। শিক্ষকসহ সবার প্রতি শ্রদ্ধা বজায় রেখে আমাদের সিনিয়রদের সাথে সংহতি প্রকাশ করে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছি।

জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহমদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকে আমি বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকার বাইরে ছিলাম। রাতে ঢাকায় এসেছি। বিষয়টির খোঁজ নেব।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক নাদির জুনাইদের বিরুদ্ধে একই বিভাগের এক নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর প্রমাণাদিসহ যৌন হয়রানির অভিযোগপত্র দায়ের করেন। মূলত ওই ছাত্রীর অভিযোগের পর পরই শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। এছাড়া অধ্যাপক নাদির গেল কয়েকদিন থেকে বিভাগটির একটি ব্যাচের রেজাল্ট নিয়ে আলোচনায় রয়েছেন।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9