জাবিতে মাদক চোরাকারবারী সন্দেহে আটক ৩

০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
আটক তিনজন

আটক তিনজন © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদক চোরাকারবারী সন্দেহে তিনজন বহিরাগতকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ডেইরি গেটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেল চারটার দিকে তিনজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চাইলে সন্দেহের জেরে গার্ডরা তাদের পরিচয় জিজ্ঞেস করে। এসময় বহিরাগত তিনজন ব্যক্তি গার্ডদের সাথে খারাপ আচরণ করে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী আরাফাত রহমান ও ৪১ তম ব্যাচের শিক্ষার্থী আরমান খান যুবসহ সাত জন শিক্ষার্থী এসে গার্ডদের হুমকি দিয়ে ওই তিন বহিরাগতকে জোরপূর্বক নিয়ে যায়। পরে সেখানে বাঁধা দেওয়া এক গার্ডের বাসায় গিয়ে আরমানসহ বহিরাগতরা হত্যার হুমকি দেন।

এ ঘটনার জেরে পরে সন্ধ্যা ৭টার দিকে বহিরাগতরা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাবার সময় তাদের ডেইরি গেটে আটক করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা। এসময় তাদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, বহিরাগত তিন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়ের ভাই আরমান খানসহ ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে মাদক সরবরাহ করতে আসতেন। আজও এমন মাদক সরবরাহ করতে এসে সন্দেহ পূর্বক আটক করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। 

মাদকের সংশ্লিষ্টতা এবং গার্ডের বাসায় গিয়ে হুমকির ব্যাপারে জানতে আরমান খান যুবর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। জোর করে তিনজন ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাদের সন্দেহ জনক মনে হওয়ায় বাঁধাপ্রদান ও আটক করা হয়। পরে মাদকের সংশ্লিষ্টতার সন্দেহ ও নিরাপত্তা কর্মীকে হত্যার হুমকি দেওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য আশুলিয়া থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9