ঢাবির খ্যাতিমান শিক্ষক ও গবেষক অধ্যাপক রেবেকা বানু আর নেই

০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
ঢাবির ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রেবেকা বানু

ঢাবির ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রেবেকা বানু © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রেবেকা বানু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গভীর শোক প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে,  অধ্যাপক ড. রেবেকা বানু আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭২ বছর।  

এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. রেবেকা বানু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতিমান শিক্ষক ও গবেষক। দেশ-বিদেশের জার্নালে ফিজিক্যাল ফার্মাসি বিষয়ে তাঁর বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই গুণী শিক্ষক।

আরো পড়ুন: ঢাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ থেকে

তিনি বলেন, উদার ও মানবিক মূল্যবোধসম্পন্ন এ শিক্ষক ফার্মাসি শিক্ষার প্রসার ও গবেষণায় অনন্য অবদান রেখে গেছেন। ওষুধ শিল্পের উন্নয়নে অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী বিএনপিতে…
  • ০৭ আগস্ট ২০২৬
‘গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’— বলেই ছাত্রদল সভাপতিকে…
  • ০৭ আগস্ট ২০২৬
চমেকের ইন্টার্ন চিকিৎসকের সমকামিতার তথ্য প্রকাশ্যে, বয়কটের …
  • ০৭ আগস্ট ২০২৬