রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা; আটক ৪

০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রহরী পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চার প্রতারক সদস্যকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়াও একাধিক ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চাকরি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠ থেকে তাদের আটক করেছে বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা বাহিনী। পরে তাদের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতারক সদস্যরা প্রক্টর দপ্তরেই ছিলেন।

ভুক্তভোগী ব্যক্তি হলেন মো. ওমর ফারুক (২৫)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়ার মৃত আফসার আলির ছেলে বলে জানা গেছে।

এদিকে আটককৃত অভিযুক্তরা হলেন রাজশাহীর বানেশ্বর কুটিপাড়ার মো বেলালের ছেলে শিমুল আলী (২০)। রাজশাহীর দুর্গাপুর এলাকার শাহংস চৌবাড়িয়ার বদরুদ্দীনের ছেলে রাসেল মাহমুদ (২২)। একই এলাকার সাবেরের ছেলে কদর আলী (২৮)। রাজশাহীর কাকনহাটের নান্টু রহমানের ছেলে মো. সিজান (২২)।

প্রক্টর দপ্তর ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রহরী পদে চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির সাথে প্রতারণা করছিলেন কয়েকজন প্রতারক সদস্য। আজকে ভুক্তভোগী ব্যক্তিকে নিয়োগ দিবে বলে বিশ্ববিদ্যালয়ে পুরাতন শেখ রাসেল স্কুল মাঠে ডাকেন তারা। এসময় আইন শৃঙ্খলা-বাহিনী সদস্যরা খবর পেয়ে চার প্রতারক সদস্যকে আটক করেন। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন বলেও তথ্য পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। চারজন নয়, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে বলে ধারণা করছে আইন-শৃঙ্খলা বাহিনী। প্রতারক সদস্যের মূলহোতা হলেন এনামুল নামের এক ব্যক্তি। যিনি সব ডিল করে থাকেন বলে আটককৃত সদস্যরা জানান।

ভুক্তভোগী ওমর ফারুক জানান, দুই লাখ টাকা দেওয়ার বিনিময়ে আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রহরীর চাকরি দিবে বলে জানায়। আমি আমার সকল কাগজপত্র জমা দেই। প্রতারক সদস্যরা আমার বাড়িতে গিয়ে ভেরিফিকেশনের নামে আমার কাছ থেকে ৬ হাজার টাকা নিয়ে আসে। আজকে চাকরি দিবে বলে তারা আমাকে ডাকে। আমি যথাসময়ে চলে আসি। এদিকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পারি তারা সবাই প্রতারক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে চার প্রতারক সদস্যকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ইতোমধ্যে তারা এ বিষয়ে স্বীকারও করছেন এবং আমরা তাদের কাছ থেকে প্রতারণার অনেক তথ্যও পেয়েছি। এর সাথে জড়িতদের বের করতে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে।

ট্যাগ: রাবি
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close