রাবিতে ‘জ্যোতির্ময় (দ্য প্রফেসর)’ প্রামাণ্যচিত্রের  প্রদর্শনী অনুষ্ঠিত 

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে শহিদ জ্যোতির্ময় গুহঠাকুরতার জীবন ও কর্ম নিয়ে বানানো ‘জ্যোতির্ময় (দ্য প্রফেসর)’ প্রামাণ্যচিত্রের প্রদর্শন হয়েছে। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১০৪ নং কক্ষে বিভাগের লেকচার থিয়েটারে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহকারী অধ্যাপক কাজী রবিউল আলম। 

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. একরাম উল্লাহ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রামাণ্যচিত্রটির নির্মাতা চলচ্চিত্রকার সন্দীপ কুমার মিস্ত্রী ও জ্যোতির্ময় গুহঠাকুরতার মেয়ে মেঘনা গুহঠাকুরতা।

এছাড়া নৃবিজ্ঞান বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক ও ফোকলোর বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা শহিদ বুদ্ধিজীবী অধ্যাপক ড. জ্যোতির্ময় গুহঠাকুরতার জীবন ও কর্ম অবলম্বনে নির্মিত এই প্রামাণ্যচিত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। 

উল্লেখ্য, ইংরেজি ভাষা ও সাহিত্যের অন্যতম খ্যাতনামা অধ্যাপক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবী ড. জ্যোতির্ময় গুহঠাকুরতাকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন চলচ্চিত্রকার সন্দীপ কুমার মিস্ত্রী। ৭২ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রটির প্রযোজক অধ্যাপক ড. মেঘনা গুহঠাকুরতা এবং তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল।

ট্যাগ: রাবি
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9