রাবিতে নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি এনামুল, সম্পাদক বাহাউদ্দীন 

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
মো. এনামুল হক ও মো. বাহাউদ্দীন

মো. এনামুল হক ও মো. বাহাউদ্দীন © টিডিসি ফটো

রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নারায়ণগঞ্জ (রুসান) ২০২৪-২৫ এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. এনামুল হককে সভাপতি ও দর্শন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. বাহাউদ্দীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত বলবৎ থাকবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. ফাইম এবং রাশেদুল ইসলাম সাগর। যুগ্ম সাধারণ সম্পাদক শাকুর হোসেন ইমরান ও মো. শাহাদাত। সাংগঠনিক সম্পাদক দেওয়ান বাধন ও অনিকুল ইসলাম। কোষাধ্যক্ষ মো. এমদাদ হক।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন রুসানের উপদেষ্টা পরিষদের সদস্য পিনাক রায়, আবুল কালাম আজাদ, এ বি এম আশরাফুল, মো. মেহেদি হাসান, বিজন হাওলাদার ও রেজাউল করিম।

উল্লেখ্য, প্রতি বছর সুদূর নারায়ণগঞ্জ থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন প্রক্রিয়াকে সহজতর করতে এবং চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের যাবতীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ২০১৯ সালে রুসানের পথচলা।

কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬
‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী বিএনপিতে…
  • ০৭ আগস্ট ২০২৬