জাবিতে ভাসমান দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ প্রশাসনের

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM

© সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দম্পতিকে ডেকে এনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ ৬ শিক্ষার্থীর সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। এছাড়াও বিশ্ববিদ্যালয় থেকে ভাসমান দোকান সরিয়ে দিতে নিরাপত্তা ও এস্টেট শাখাকে নির্দেশ  দিয়েছে প্রশাসন।

রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ও হল সংলগ্ন এলাকায় ধর্ষণের ঘটনায় প্রক্টরিয়াল বডির প্রাথমিক প্রতিবেদন পর্যালোচনা করে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

সিন্ডিকেটে নেওয়া সিদ্ধান্ত হলো-

১) ইতোমধ্যে যাদের পরীক্ষা শেষ হয়ে গেছে তাদের এবং অবৈধভাবে হলে অবস্থানরত অন্যান্য শিক্ষার্থী ও পোষ্যদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রচার করতে বলা হয়েছে।

২) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

৩) ভাসমান দোকান সরিয়ে দিতে নিরাপত্তা ও এস্টেট শাখাকে নির্দেশ দেয়া হয়েছে।

৪) ক্যাম্পাসে অনুমোদনহীন অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা শাখা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এসব সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে সভায় উল্লেখ করা হয়।

ট্যাগ: জাবি
শিক্ষিকা হত্যার বিচার দাবিতে ইবিতে মৌন মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন শেষ ১৩ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কওমী মাদ্রাসাগুলোকে উপবৃত্তির আওতায় আনতে আবেদন শেষ হচ্ছে আজ
  • ০৭ এপ্রিল ২০২৬
রেকর্ড গড়ল আর্টেমিস টু: পৃথিবী থেকে এত দূরে আগে কখনো যায়নি …
  • ০৭ এপ্রিল ২০২৬
পরিমাপে কম দেওয়ায় পাম্পমালিককে জরিমানা 
  • ০৭ এপ্রিল ২০২৬
close