বান্ধবীর সঙ্গে আড্ডা দিতে গিয়ে ছিনতাইকারীর কবলে রাবি ছাত্র

হাতেনাতে গ্রেপ্তার ২
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM
গ্রেপ্তার হওয়া দুইজন

গ্রেপ্তার হওয়া দুইজন © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের গণকবর এলাকায় মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের সময় হাতেনাতে দুজনকে আটক করেছে মতিহার থানা পুলিশ। ঘোরাফেরার নাম করে বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে ছিনতাই করাই ছিল তাদের কাজ। পরে রাতে নগরীর মতিহার থানায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করলে অভিযুক্তদের গ্রেপ্তার দেখানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহন আরাফাত রিপন (২১) ও হাসিব তন্ময় (১৯)। এর মধ্যে আরাফাত রাজশাহী মহানগরীর মতিহার থানার মির্জাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে ও হাসিব একই থানার নতুন বুধপাড়া এলাকার আবুল হাসানের ছেলে।  

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোবারক পারভেজ এ তথ্য নিশ্চিত করে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের গণকবরের পাশে বাগানে দাঁড়িয়ে তার বান্ধবীর সঙ্গে গল্প করছিলেন। এ সময় আরাফাত ও হাসিব এসে ধারালো ছুরি দিয়ে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন ওই শিক্ষার্থী চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে ক্যাম্পাসে টহলরত মতিহার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আরাফাত ও হাসিবকে হাতেনাতে আটক করেন।

পরে রাতে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাদের নামে মামলা দায়ের করা হয়। দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9