চবির শাটল ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

০২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM
চবির শাটল ট্রেন

চবির শাটল ট্রেন © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে লিংকন নাথ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার চসিক ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ছড়ারকুলের বালুরটাল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত লিংকন উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ হরিপদ নাথ বাড়ির সমীরণ নাথের পুত্র। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজম মেম্বার।

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার পরির্দশক (অপারেশন) মোল্লা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত লিংকন নাথ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ইউপির ফতেয়াবাদস্থ ছড়ার কুলের বালুরটাল এলাকায় চট্টগ্রাম ষোলশহর রেলস্টেশন থেকে ছেড়ে চবি দিকে যাওয়া একটি ট্রেন উল্লেখিত স্থান অতিক্রম করার সময় লিংকন তাতে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জিআরপি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬
৫৭% স্বাস্থ্যকর্মী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের জননন্দিত দুই তরুণ স্পিকার
  • ০৬ আগস্ট ২০২৬