ঢাবি আন্তঃক্রিকেট টুর্নামেন্টে মারামারি, ৩ জন আহত

০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
ঢাবি আন্তঃক্রিকেট টুর্নামেন্টে মারামারি, ৩ জন আহত

ঢাবি আন্তঃক্রিকেট টুর্নামেন্টে মারামারি, ৩ জন আহত © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃক্রিকেট টুর্নামেন্টে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও যোগাযোগ বৈকল্য বিভাগের ম্যাচে এ ঘটনা ঘটে। বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে খেলার মাঠে সংগীত বিভাগ বনাম যোগাযোগ বৈকল্য বিভাগের ম্যাচে স্লেজিং করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ম্যাচের এক পর্যায়ে সংগীত বিভাগ এক উইকেট হারায়। এর মধ্যে চলমান বাকবিতণ্ডাকে কেন্দ্র করে মাঠে দুই পক্ষের খেলোয়াড় ও দর্শকরা ঢুকে পড়ে মারামারিতে জড়ান।

যোগাযোগ বৈকল্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সিরাজুল ইসলাম রানার ওভারে মিউজিক ডিপার্টমেন্টের প্রান্ত পরপর কয়েকটা বল সিমানাছাড়া করলে প্রান্ত স্লেজিং করে বলে, ‘এটি কোনো বল হইলো?’ পরবর্তী বলে প্রান্ত আউট হলে প্রতিশোধ নিতে সিরাজুল বলে, ‘তুই তো আউট হইছিস, য্যাহ!’

দুইপক্ষের মারামারিতে যোগাযোগ বৈকল্য বিভাগের ২ জন খেলোয়াড় ও একজন শিক্ষার্থী আহত হন। আহতরা হলেন- সূর্য সেন হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাবের বিন আমিন এবং মার্স্টাসের শিক্ষার্থী সিরাজুল ইসলাম রানা। আহতরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন। এদিকে, এমন পরিস্থিতিতে যোগাযোগ বৈকল্য বিভাগ ম্যাচ খেলতে অপারগতা প্রকাশ করেছে।

আহত শিক্ষার্থী জাবের বিন আমিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, স্লেজিংকে কেন্দ্র করে মিউজিক ডিপার্টমেন্টের খেলোয়াড়রা আমাদের উপর এমন উগ্র আচরণ করবে, এটা আমাদের জানা ছিল না। তাদের হামলায় আমি গুরুতর আহত হয়েছি। আমি হামলার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই।

যোগাযোগ বৈকল্য বিভাগের প্রভাষক ইশতিয়াক রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, স্লেজিং করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়েছিল। আমাদের কয়েকজন খেলোয়াড় আহত হওয়ায় শেষ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে ঢাবি ক্রিকেট টিমের সভাপতিকে অবগত করা হয়েছে। তিনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন বলে আশা করি। 

শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক মো. শাহাদাত হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, খেলা চলাকালীন দু’পক্ষের মাঝে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতি সৃষ্টি হলে কয়েকজন গুরুতর আহত হয়। এমন সময়ে খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। আমরা এ বিষয়টি ক্রিকেট টিমের সভাপতিকে জানিয়েছি। বিষয়টি সমাধানে কাজ চলছে।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9