রাবির নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তরিকুল হাসান

০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
অধ্যাপক তরিকুল হাসান

অধ্যাপক তরিকুল হাসান © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক মো. তারিকুল হাসান। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে তিনি তার দায়িত্বে যোগদান করেন। তিনি রসায়ন বিভাগের অধ্যাপকের দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। 

অধ্যাপক মো. তারিকুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৯ সালে ইউনেসকো ফেলোশিপে জাপান থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ও ২০০৪ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

অধ্যাপক মো. তারিকুল হাসান ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ২০১২ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি প্রক্টরের দায়িত্বসহ অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে ও উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা তত্ত্বাবধান করেছেন। তিনি কয়েকটি বুদ্ধিবৃত্তিক ও পেশাজীবী সংস্থার সদস্য।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি কিছুদিন পেট্রোবাংলায় এসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার ও বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে প্রভাষক হিসেবে চাকুরি করেন। নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তার দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
close