ওয়েবমেট্রিক্স র‌্যাংকিংয়ে দেশসেরা ঢাবি, দ্বিতীয় বুয়েট

৩১ জানুয়ারি ২০২৪, ০৬:১৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM

© ফাইল ছবি

ওয়েবমেট্রিক্সের র‌্যাংকিংয়ে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। 

বুধবার (৩১ জানুয়ারি) বিশ্বের দুই শতাধিকেরও বেশি দেশের ৩১ হাজার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-২০২৪ (জানুয়ারি) প্রতিবেদন প্রকাশ করেছে স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স। প্রকাশিত র‌্যাংকিং থেকে এ তথ্য জানা গেছে।

তালিকায় দেশসেরা শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ১৪০৮), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ১৭১৭), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাঙ্কিং ১৯৯৯), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ২০০৭), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ২১১০), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ২২৪২), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ২২৯৪)।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবোমেট্রিক্স।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক এবং তাদের প্রবন্ধ বিবেচনায় নিয়ে এটি তৈরি করে ওয়েবমেট্রিক্স। সেক্ষেত্রে ওয়েবসাইটের কন্টেন্ট ৫০ শতাংশ, টপ সাইটেড গবেষকদের ১০ শতাংশ এবং টপ সাইটেড প্রবন্ধ ৪০ শতাংশ বিবেচনায় নিয়ে র‍্যাংকিং তৈরি করে এ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানটি।

ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুসারে, বরাবরের ন্যায় এবারও দেশ সেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে যার অবস্থান ১ হাজার ১২৮। যা গত বছরে ছিল ১ হাজার ৫১। এদিকে গত বছরের অবস্থান ধরে রাখতে না পেরে দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয় অবস্থানে বসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। যার আন্তর্জাতিক অবস্থান ১ হাজার ৪০৬তম। অন্যদিকে তৃতীয় অবস্থান থেকে এক ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে এসেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। যার বিশ্ব র‌্যাঙ্কিং ১ হাজার ৩৮৩তম।

সব জল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিসিবি সভাপতি
  • ২৯ মার্চ ২০২৬
নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে শ্রমিকের লাশ উদ্ধার
  • ২৯ মার্চ ২০২৬
ইরানকে হুথিদের সমর্থন, জাহাজ চলাচলে সতর্কতা জারি ইইউ নৌ মিশ…
  • ২৯ মার্চ ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
  • ২৯ মার্চ ২০২৬
‘মার্দানি ৩’, ‘কাত্তান’, ‘প্রজাপতি ২’: ওটিটিতে রানি-শাহিদ-ব…
  • ২৯ মার্চ ২০২৬
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence