রাবির নির্মাণাধীন ভবনের একাংশ ধস, হতাহতের শঙ্কা

৩০ জানুয়ারি ২০২৪, ১২:৪০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
শহীদ এ. এইচ. এম. কামরুজ্জামান হলের একাংশ ধসে পড়েছে

শহীদ এ. এইচ. এম. কামরুজ্জামান হলের একাংশ ধসে পড়েছে © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এ. এইচ. এম. কামরুজ্জামান হলের একাংশ ধসে পড়েছে। এতে ৫ থেকে ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

সেখানে কর্মরত শ্রমিকদের ভাষ্যমতে, এখনো ২ থেকে ৩ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে।

ঘটনাস্থল গিয়ে দেখা যায়, নির্মাণাধীন হলের উত্তর-পূর্ব কোনের ভবনের দ্বিতলার বিমগুলো ধসে পড়েছে। ছিটকে পড়েছে ঢালাইগুলো। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছেলেদের আবাসিক হলের ছাদের জন্য বিমগুলোর ঢালাই কাজ চলছিল। এসময় অনাকাঙ্ক্ষিতভাবে বিমগুলো ধসে পড়ে। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে আমরা বিস্তারিত জানাব। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, এমন ঘটনা ভীষণভাবে অপ্রত্যাশিত। যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েকজন সহকারী প্রক্টর তাদের সাথে হাসপাতালে আছেন। কেউ নিখোঁজ আছে কি না তা আমরা এখনো জানি না। এখন উদ্ধার কাজ আগে, পরে আমরা বিস্তারিত জানাব। 

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9