হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাবি অধ্যাপক রফিকুল ইসলাম

৩০ জানুয়ারি ২০২৪, ১১:৩৭ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
অধ্যাপক ড. রফিকুল ইসলাম

অধ্যাপক ড. রফিকুল ইসলাম © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রফিকুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার (২৯ জানুয়ারি) রাতে রাজধানীর নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। 

অধ্যাপক ড. রফিকুল ইসলামের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গভীর শোক প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. রফিকুল ইসলাম ছিলেন একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক। উদার, মানবিক, নম্র ও বিনয়ী এই গুণী শিক্ষক ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন পদে অত্যন্ত সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন

তিনি কমনওয়েলথ ও হামবোল্ট ফেলো ছিলেন। জ্বালানি ও নবায়নযোগ্য শক্তিসহ বিভিন্ন বিষয়ে তাঁর ১০০টির বেশি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। ফলিত রসায়ন ও কেমিকৌশল শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য এই গুণী শিক্ষক স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন। 

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬
৫৭% স্বাস্থ্যকর্মী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের জননন্দিত দুই তরুণ স্পিকার
  • ০৬ আগস্ট ২০২৬