চবিতে মধ্যরাতে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

৩০ জানুয়ারি ২০২৪, ০৮:৪৬ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
সংঘর্ষের সময় আমানত হলের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীরা

সংঘর্ষের সময় আমানত হলের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীরা © টিডিসি ফটো

মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) এবং ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) নামের দুটি উপ-গ্রুপ ইটপাটকেল নিক্ষেপ ও মারামারিতে জড়ায়।

এরমধ্যে একটি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও অপরটি চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাসিরুদ্দিনের অনুসারী বলে জানা গেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, ভিএক্স গ্রুপের কর্মী আলমাসকে একা পেয়ে মারধর করে সিএফসির নেতাকর্মীরা। পরে শাহ আমানত হলের সামনে সিএফসি এবং সোহরাওয়ার্দী হলের সামনে ভিএক্সের নেতাকর্মীরা অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময়ে উভয় গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘণ্টাখানেক পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া বলেন, সিএফসি ও ভিএক্সের জুনিয়র কর্মীদের মধ্যে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা যথাসময়ে এখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি।

চবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, আমরা একই আদর্শের সৈনিক, মিলেমিশে রাজনীতি করব; কিন্তু অনেক সময় দেখা যায় একসাথে থাকতে গিয়ে ঝামেলা তৈরি হয়। আজ ঠিক এমনই একটি ঝামেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সহযোগিতায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9