ঢাবি ভিসির নাম-ছবি ব্যবহার করে ভুয়া ই-মেইল

২৯ জানুয়ারি ২০২৪, ০৬:২৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
অধ্যাপক মাকসুদ কামাল

অধ্যাপক মাকসুদ কামাল © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নামে ভুয়া ই-মেইল একাউন্ট খুলে তা দিয়ে পরিচিতদের কাছে বিভিন্ন বার্তা পাঠানো হচ্ছে। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন উপাচার্য। মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে অধ্যাপক মাকসুদ কামাল নিজেই তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে সতর্ক করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, “এটি একটি গুরুত্বপূর্ণ এবং জরুরী ঘোষণা। কেউ আমার নাম এবং ছবি ব্যবহার করে একটি ভুয়া জি-মেইল অ্যাকাউন্ট তৈরি করেছে। প্রতারকটি আমার নাম ব্যবহার করে গুগল চ্যাটে আমন্ত্রণ পাঠাচ্ছে এবং ভুল বার্তা দিচ্ছে।”

পোস্টে নিজের ব্যবহার করা ই-মেইল আইডি উল্লেখ করে অধ্যাপক মাকসুদ কামাল আরো লিখেছেন, “আমি যে ইমেইল ঠিকানাটি ব্যবহার করি তা হলো [email protected]। তাই অনুগ্রহ করে এই ধরনের কোনো আমন্ত্রণে সাড়া দেওয়ার আগে উল্লেখিত ই-মেইল ঠিকানাটি দেখুন। আপনার পরিচিতদের মধ্যে এই খবরটি ছড়িয়ে দিন।” 

এই পোস্টের সাথে উপাচার্য ভুয়া ই-মেইল একাউন্ট থেকে পাঠানো বার্তার স্ক্রিনশট সংযুক্ত করে দেন। যেখানে দেখা যায় উপাচার্যের ছবি সম্বলিত একটি ই-মেইল থেকে বার্তা পাঠিয়ে জরুরী দরকারের কথা বলে উপাচার্যের হয়ে কাজ করিয়ে দেয়ার জন্য বলা হয়।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9