জাবি শিক্ষক সমিতির নির্বাচনে চলছে ভোটগ্রহণ

২৯ জানুয়ারি ২০২৪, ১১:১৭ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
জাবি শিক্ষক সমিতি নির্বাচনে ভোট দিচ্ছেন একজন শিক্ষক

জাবি শিক্ষক সমিতি নির্বাচনে ভোট দিচ্ছেন একজন শিক্ষক © টিডিসি ফটো

উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচন শুরু হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বেলা দেড়টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৬১১ জন শিক্ষক এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

এবার নির্বাচনে ১৫টি পদের বিপরীতে নির্বাচন করছেন ৩০ জন প্রার্থী। শিক্ষকরা দু’টি প্যানেলে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন। 'বঙ্গবন্ধু শিক্ষক পরিষদে'র ব্যানারে উপাচার্যপন্থী আওয়ামী লীগ সমর্থক শিক্ষকরা রয়েছেন। উপাচার্যবিরোধী আওয়ামী লীগপন্থি ও বিএনপিপন্থি শিক্ষকদের সমন্বয়ে গঠিত 'শিক্ষক ঐক্য পরিষদ' থেকে শিক্ষকরা আলাদা প্যানেলে নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচনে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক এম শামীম কায়সার। একই প্যানেল থেকে সম্পাদক পদে রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ রানা, সহ-সভাপতি পদে ইংরেজি বিভাগের অধ্যাপক লাইজু নাসরিন ও যুগ্ম সম্পাদক পদে পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া এ প্যানেলের কোষাধ্যক্ষ প্রার্থী অধ্যাপক মো. এজহারুল ইসলাম। নির্বাহী সদস্যের ১০টি পদে নির্বাচন করছেন সহযোগী অধ্যাপক আফসানা হক, অধ্যাপক কে. এম. খাইরুল আলম, অধ্যাপক জহিরুল ইসলাম খন্দকার, অধ্যাপক ফাহমিদা আক্তার, অধ্যাপক মোহাম্মদ ওসমান গণি, অধ্যাপক মো. নুরুল আমিন, অধ্যাপক রেজওয়ানা আবেদীন, সহযোগী অধ্যাপক রেজাউল রনি, অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ও সহযোগী অধ্যাপক সুব্রত বণিক।

অন্যদিকে শিক্ষক ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক মো. মোতাহার হোসেন এবং সম্পাদক পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সহ-সভাপতি পদে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, যুগ্ম সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ পদে পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ প্যানেলের নির্বাহী সদস্য প্রার্থীরা হলেন- অধ্যাপক আইরীন আখতার, সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, অধ্যাপক আমিনুর রহমান খান, অধ্যাপক খো. লুৎফুল এলাহী, সহযোগী অধ্যাপক মাসুদা পারভীন, অধ্যাপক মাহবুব কবির, অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভুঁইয়া, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রায়হান শরীফ, অধ্যাপক মো. জামাল উদ্দীন রুনু ও অধ্যাপক মো. শফিকুল ইসলাম।

আরো পড়ুন: ঢাবির ৫ ছাত্রী হলে পুরুষ নিরাপত্তা প্রহরীদের ‘হয়রানি’ যেন নিত্যসঙ্গী

শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি বলেন, গত ৯ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ দিন ছিল ১৬ জানুয়ারি এবং এরপরে ১৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করার সময় ছিল। ওইদিন বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। 

নির্বাচনের ব্যাপারে তিনি বলেন, শিক্ষক সমিতি নির্বাচন নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কখনোই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবারও খুব শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশা করতে পারি।

গত বছরের ২৫ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সর্বশেষ নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১১টি পদে জয়লাভ করে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’। অন্যদিকে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষসহ বাকি চার পদে জয়লাভ করে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9