রাবির নতুন সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক আ. ন. ম. ওয়াহিদ

২৮ জানুয়ারি ২০২৪, ০৪:৩৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ

অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডিন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য নির্বাচনে জয়ী হয়েছেন আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ। রবিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও রাবি রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম।

এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন শিক্ষক। আওয়ামীপন্থী হলুদ প্যানেল থেকে আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ। বিএনপিপন্থী সাদা দল থেকে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গোলাম মোর্ত্তুজা। এছাড়া বিএনপিপন্থী বিদ্রোহী প্রার্থী ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. আরিফুর রহমান। ৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হন হলুদ প্যানেলের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ। অধ্যাপক গোলাম মোর্ত্তুজা পেয়েছেন ৩১৯ ভোট এবং অধ্যাপক মো. আরিফুর রহমান পেয়েছেন ৫০ ভোট।

নবনির্বাচিত সিন্ডিকেট সদস্য বলেন, এই বিজয়ের মাধ্যমে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমার উপর একটি গুরুদায়িত্ব ন্যাস্ত করেছেন। আমি তাদের ম্যান্ডেটকে সুবিবেচনায় নিয়ে আগামী দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স ও অন্যান্য নিয়মকানুন দ্বারা সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে তার জন্য সর্বোত্তম শ্রেষ্ঠ অব্যাহত রাখব। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসহ শিক্ষার্থীদের অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সিন্ডিকেট ভূমিকা রাখার চেষ্টা করব। 

ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদের আলোয় ঈদের গল্প: তরুণদের চোখে উৎসবের আনন্দ
  • ১৮ মার্চ ২০২৬
নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence