মাসে একটি সেমিনার করবেন চবির আইন বিভাগের শিক্ষকরা

২৬ জানুয়ারি ২০২৪, ১০:২৩ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
চবি আইন বিভাগের মাসিক সেমিনার

চবি আইন বিভাগের মাসিক সেমিনার © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের মাসিক সেমিনারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এ সেমিনারের যাত্রা শুরু হয়। সে অনুযায়ী প্রতি মাসে একটি করে সেমিনারের আয়োজন করা হবে।

সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহম্মদ শাহীন চৌধুরীর প্রস্তাবনায় আইন বিভাগের শিক্ষকরা প্রতি মাসে একটি করে শিক্ষা-সম্বন্ধীয় সেমিনার আয়োজন করার উদ্যোগ নিয়েছেন। এতে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা তাদের গবেষণাপত্র পেশ করতে পারবেন। তারা কথোপকথনের মাধ্যমে একটি গঠনমূলক আলোচনাময় পরিবেশ সৃষ্টি করবেন। 

এ সময় উপস্থিত ছিলেন ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল ফারুক, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাকিবা নবী, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহম্মদ শাহীন চৌধুরী, অধ্যাপক ড. মুহাম্মদ মইন-উদ্দীন, অধ্যাপক নির্মল কুমার সাহা, সহকারী অধ্যাপক হোসাইন মোহাম্মদ ইউনুস সিরাজী, প্রভাষক সৈকত দাশ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাকিবা নবী বলেন, এ উদ্যোগ আইন বিভাগের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা । এভাবে মাসিক সেমিনার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান-পিপাসা বৃদ্ধি পাবে এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে একটি বন্ধুসুলভ পরিবেশের সৃষ্টি হবে।

আরো পড়ুন: চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমি

সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহম্মদ শাহীন চৌধুরী বলেন, এ উদ্যোগ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি লাভবান হবে। অধ্যাপক ড. মুহাম্মদ মইন-উদ্দীন বলেন, এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য তিনি উপস্থিত শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের যৌথ সহযোগিতা কামনা করছেন।

ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ-আল-ফারুক তাঁর লেখনী ‘The Politics of Sanctions and Human Rights' উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পেশ করেন।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9