রাবির সমন্বিত হল সমাপনী বয়কট শিক্ষার্থীদের একাংশের, হলে তালা

২৫ জানুয়ারি ২০২৪, ০৩:৫৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
রাবির সমন্বিত হল সমাপনী বয়কট শিক্ষার্থীদের একাংশের

রাবির সমন্বিত হল সমাপনী বয়কট শিক্ষার্থীদের একাংশের © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলের একাংশের শিক্ষার্থীরা ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের নিয়ে চলমান সম্মিলিত হল সমাপনী বয়কট করেছেন। চলমান সম্মিলিত হল সমাপনী সম্পর্কে শিক্ষার্থীদের নোটিশ না করে এবং তাদের অংশগ্রহণ ছাড়ায় কর্মচারীদের নিয়ে র‍্যালি করার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় হল প্রভোস্ট কার্যালয়ের প্রবেশপথে সাদা কাগজে 'বয়কট' লিখে প্ল্যাকার্ড টাঙিয়ে দেন শিক্ষার্থীরা। একইসাথে হলের সামনেও জড়ো হতে দেখা যায় তাদের। এক পর্যায়ে হলের প্রবেশদ্বারে তালা লাগিয়ে দেন তারা। 

এ বিষয়ে জানতে চাইলে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সমাপনী শিক্ষার্থী রাজু রাম রায় বলেন, হল সমাপনীর প্রোগ্রাম সম্পর্কে প্রভোস্ট সাধারণ শিক্ষার্থীদের সঠিকভাবে কোনোকিছুই অবহিত করেননি। এমনকি আজকের প্রোগ্রাম বিষয়ে কোনো নোটিশ দেননি। এমতাবস্তায় আমরা সবাই নিজ দায়িত্বে যখন র‍্যালিতে যাওয়ার জন্য উদ্যোগ নেই তখন স্যারকে ফোন দিলে তিনি হলে আসতে অপারগতা প্রকাশ করেন। এমনকি তিনি কর্মচারীদের নির্দেশ দেন হল থেকে সমাপনীর ব্যানার নিয়ে আসার জন্য। এরই পরিপ্রেক্ষিতে প্রহসনের এই হল সমাপনী আমরা বয়কট করি।

বাংলা বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, হলের প্রভোস্ট স্যার আমাদের অভিভাবক। তাঁর থেকে আমরা অভিভাবকসুলভ আচরণ প্রত্যাশা করি। আজ আমাদের সমন্বিত হল সমাপনী কিন্তু এ বিষয়ে স্যার আমাদের সাথে কোনো আলোচনা করেননি। সকালে হল সমাপনী র‍্যালিতে যাবার জন্য হল গেটে আসলে শুনি স্যারের নির্দেশে কর্মচারীরা হল সমাপনীর ব্যানার নিয়ে চলে গেছে।

তিনি বলেন, আমরা স্যারকে সাথে নিয়ে সমাপনী র‍্যালী করতে চেয়েছিলাম। স্যারকে ফোন করে আসার জন্য অনুরোধ করলাম। তিনি তো আসলেনই না উপরন্ত আমাদের অপমানিত করলেন। এ জন্য আমরা এ হলের শিক্ষার্থীরা সমাপনী বয়কট করলাম। 

এ বিষয়ে নবাব আব্দুল লতিফ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ.এইচ.এম. মাহবুবুর রহমান বলেন, তারা যদি হল সমাপনীতে অংশ না নেয় তাতে আমার কী করার থাকতে পারে? আমি তাদের সবকিছুই জানিয়েছি। কোনো প্রভোস্টেই হলের সামনে থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের র‍্যালিতে ছিলেন না। আমি নিয়ম অনুযায়ী সব করেছি এখন অংশগ্রহণ করা তাদের বিষয়।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9