আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে: ঢাবি উপাচার্য

১৪ জানুয়ারি ২০২৪, ০২:০৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, তোমরা যারা আজকের শিক্ষার্থী, আগামী দিনে তোমরা জাতির নেতৃত্ব দিবে। তোমাদের নেতৃত্বেই এ জাতি অগ্রসর হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব বাংলাদেশ সবসময় প্রত্যাশা করে।

আজ রবিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় ৮৭টি বিভাগ নিয়ে আন্তঃহল (ছাত্রী) ও আন্তঃবিভাগ (ছাত্র) ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

উপাচার্য বলেন, আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা সহশিক্ষা কার্যক্রমকে জোরদার করার চেষ্টা করছি। সহশিক্ষা কার্যক্রম অতীতেও ছিল, আমরা চাচ্ছি শিক্ষার্থীরা এতে আরও বেশি পরিমাণে অংশগ্রহণ করুক। শিক্ষাজীবনে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার অনুশীলন হিসেবে লেখাপড়ার পাশাপাশি একজন শিক্ষার্থী খেলাধুলা, বিতর্ক, আবৃত্তি করা, গান গাওয়ার সাথে যুক্ত থাকা প্রয়োজন।

এ সময় তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জিত হয়। খেলাধুলায় জয় পরাজয় সমানভাবে মেনে নিতে হবে। ক্যাপ্টেনকে অনুসরণের করে টিম ওয়ার্কে ভালো করার মাধ্যমে তোমাদের মাঝে স্বতঃস্ফূর্ত নেতৃত্ব গড়ে উঠবে। মূলত এ কারণেই আমাদের এই সহশিক্ষা কার্যক্রম।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সামাদ, ঢাবি ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ,  প্রক্টর অধ্যাপক ড.মো.মাকসুদুর রহমান প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা প্রতিবছরই অনুষ্ঠিত হয়, তবে এতে বিশেষভাবে সংযোজন হচ্ছে আন্তঃহল ছাত্রী ক্রিকেট। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ধরনের লিঙ্গ বৈষম্য না করে সকলের জন্য সমান পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করছে, এটি প্রমাণিত। খেলাধুলা আমাদের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতি বৃদ্ধি করবে এটি মনে রেখেই আমাদের অংশগ্রহণ করতে হবে। 

চট্টগ্রামের সাগরিকা এলাকায় হিমাগারে আগুন
  • ২৯ মার্চ ২০২৬
ট্রাম্পকে পেছনে ফেলে প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে গেলেন ভ্যা…
  • ২৯ মার্চ ২০২৬
সব জল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিসিবি সভাপতি
  • ২৯ মার্চ ২০২৬
নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে শ্রমিকের লাশ উদ্ধার
  • ২৯ মার্চ ২০২৬
ইরানকে হুথিদের সমর্থন, জাহাজ চলাচলে সতর্কতা জারি ইইউ নৌ মিশ…
  • ২৯ মার্চ ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence