জাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু কাল

১৩ জানুয়ারি ২০২৪, ০১:০২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য মতে, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামীকাল ১৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে এবার ভর্তি পরীক্ষা শুরুর পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির তথ্য মতে, ফেব্রুয়ারি ২২, ২৫, ২৭, ২৮ ও ২৯ তারিখে ভিন্ন ভিন্ন ইউনিটের পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে চূড়ান্ত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এর আগে ১৭ ফেব্রুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে।

এবারও ৬টি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব ইউনিটের মধ্যে রয়েছে ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি); ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ); ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট; ‘সি-১’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ); ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ); ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)।

এর আগে গত ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এসব বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

May be an image of ticket stub and text

May be an image of blueprint, ticket stub and text

May be an image of text

 

May be an image of text

ফেসবুকে বিজ্ঞাপনদাতাদের জন্য আসছে সুখবর
  • ০৭ আগস্ট ২০২৬
মেয়েদের আপত্তিকর ছবি তুলে লন্ডন প্রবাসী বয়ফ্রেন্ডের কাছে পা…
  • ০৭ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬