দেড় লাখ ছাড়াল রাবি ভর্তির প্রাথমিক আবেদন

১১ জানুয়ারি ২০২৪, ০৩:৫৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন চলছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ২টা পর্যন্ত আবেদন জমা পড়েছে ১ লাখ ৬৪ হাজার ৯০০টি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ২টা পর্যন্ত মোট তিন ইউনিটে (‘এ’, ‘বি’, ‘সি’) ১ লাখ ৬৪ হাজার ৯০০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ‘এ’ (মানবিক) ইউনিটে আবেদন সংখ্যা ৫৮ হাজার ৯০০টি, ‘বি’ ইউনিট (বাণিজ্য) ইউনিটে ৩৯ হাজার ২০০টি ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে ৬৬ হাজার  ৮০০টি আবেদন জমা পড়েছে।

এর আগে, গত গত ৮ জানুয়ারি বেলা ১২টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়। ভর্তিচ্ছুরা অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।

এরপর প্রাথমিক আবেদন শেষে জিপিএর ভিত্তিতে নির্বাচিত ভর্তিচ্ছুরা আগামী ২৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে চূড়ান্ত পর্যায়ের আবেদন করতে পারবেন। যা ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে।

চূড়ান্ত আবেদন শেষে ৫ মার্চ ‘সি’ ইউনিট, ৬ মার্চ ‘এ’ ইউনিট এবং ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এ বছরেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। চূড়ান্ত আবেদন ফি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) জন্য ১১০০ টাকা, এবং ‘এ’ ইউনিট (মানবিক) ও ‘সি’ ইউনিটের চূড়ান্ত আবেদন ফি ১৩২০ টাকা।

এবারের ভর্তি পরীক্ষায় গত বছরের ন্যায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান হবে ১০০ নম্বর। ১ ঘণ্টা সময়সীমায় অনুষ্ঠিত প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫। আর ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। ৪ শিফটে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রতিটি শিফটে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া ১৮ হাজার করে মোট ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিতে পারবেন।

প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সংসদ সদস্যকে আসিফ মাহমুদ…
  • ০৭ আগস্ট ২০২৬
তারকা ফুটবলার ডেভিডকে পিটিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ‘মেসেজ’ পাঠানো নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
  • ০৭ আগস্ট ২০২৬
বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ০৭ আগস্ট ২০২৬
সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, মায়ের কোল থেকে ছিটকে শিশুর ম…
  • ০৭ আগস্ট ২০২৬
আদালতে নেওয়ার পথে পালিয়ে গেল ওয়ারেন্টভুক্ত আসামি 
  • ০৭ আগস্ট ২০২৬