শিক্ষার্থীদের তোপের মুখে রাবিতে খাবারের দাম বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

১০ জানুয়ারি ২০২৪, ০৫:৩৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শিক্ষার্থীদের তোপের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্তকে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম তথ্যটি নিশ্চিত করেছেন।

গত ১২ ডিসেম্বরে প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খাবারের গুণগতমান ঠিক রাখতে রাবির ১৭টি আবাসিক হলের ডাইনিংয়ে দুপুর ও রাতের খাবারে ১০ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৫ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল। 

তবে দাম বৃদ্ধির ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিশ্ববিদ্যালয় পরিবার নামক এক ফেসবুক গ্রুপে শিক্ষার্থীদের নেতিবাচক পোস্ট করতে দেখা যায় এবং গণমাধ্যমে নিউজ প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দেখা করে খাবারের দাম কমিয়ে পূর্বের ন্যায় রাখার জন্য আহ্বান জানান। 

ফলে দুপুরের খাবারের বর্ধিত মূল্য ৩৫ টাকা থেকে কমিয়ে পূর্বের ন্যায় ২৮ টাকা এবং রাতের খাবার ২৫ টাকা থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে আগের মূল্যেই খাবার পাচ্ছেন রাবি শিক্ষার্থীরা।

দাম কমানোর বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার সাথে আমাদের মিটিং ছিল। সেখানে খাবার মূল্য কমানোর বিষয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের সমস্যার কথা চিন্তা করে খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী ও ডাইনিং কর্মচারীদের নিয়ে বসে খাবারের গুণগত মান ঠিক রেখে দাম বৃদ্ধির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে, প্রশাসনের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেব দেখছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দাম বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক পোস্ট করতে দেখা যায় শিক্ষার্থীদের। 

এর আগে, গত ২০২২ সালের জুলাই মাসের ১ তারিখে দুবেলা খাবারের দাম ৮ টাকা বাড়ানো হয়েছিল। দুপুরের খাবার ২৪ টাকা থেকে ২৮ টাকা এবং রাতের খাবার ১৮ টাকা থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ট্যাগ: রাবি
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
close